আশাশুনির ধান্যহাটি কমিউনিটি  ক্লিনিকের তালা ভেঙ্গে চুরি

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনি সদরের ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা জানালা ও তালা ভেঙ্গে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ক্লিনিকের দায়িত্বরত সিএইচসিপি বজলুর রহমান বাদী হয়ে থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাগেছে, তিনি বুধবার অফিস টাইম শেষে বিকাল ৩ টার সময় ক্লিনিকের জানাল দরজা বন্ধ ও তালা লাগিয়ে বাড়িতে চলে যান। বৃহস্পতিবার সকাল ৯ টার সময় ক্লিনিকে গিয়ে দেখেন সামনের জানালা ভাঙ্গা এবং ভিতরের দরজার তালা ভাঙ্গা অবস্থায় আছে।
তিনি ভিতরে ঢুকে দেখেন ক্লিনিকের পানি উত্তোলনের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মটর এবং বিভিন্ন আসবাবপত্র চুরি হয়ে গেছে।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২