স্পিড বোট নিয়ে ফেনীতে তাসরিফ খান
নিউজ ডেস্ক ::বন্যাদুর্গতদের উদ্ধার করতে স্পিড বোট নিয়ে ফেনীতে গেছেন তরুণ সংগীতশিল্পী ও ইনফ্লুয়েন্সার তাসরিফ খান। তার সাথে আছেন কিটো ভাইখ্যাত কনটেন্ট ক্রিয়েটর মাসরুর রাব্বি ইনান ও তার টিম।
সামাজিক মাধ্যম ফেসবুকে তিনটি ছবি শেয়ার করেছেন তাসরিফ, যেখানে জীবন রক্ষাকারী বয়া ও স্পিড বোট দেখা যাচ্ছে। ক্যাপশনে তাসরিফ লিখেছেন, লক্ষ্মীপুর থেকে ট্রাকে করে ২টি স্পিড বোট নিয়ে ফেনীতে বন্যায় বিপদগ্রস্ত মানুষকে রেসকিউ করতে যাচ্ছি।
আল্লাহ চাইলে দুপুর থেকে রাত অবধি কয়েক শিফটে কাজ করার চেষ্টা করবো। কিটো ভাই আর তার টিমও সাথে আছে। সেনাবাহিনী এবং নৌবাহিনীর সাথে যোগাযোগ হয়েছে। উনাদের থেকে তথ্য নিয়ে এবং দিয়ে একসাথে কাজ করার চেষ্টা করবো।
কার্যক্রম শুরু করে নেটওয়ার্ক পেলে আপনাদের কে যোগাযোগের নাম্বার দেব এবং আপডেট জানাবো। সিলেটে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, দুঃখের হলেও সত্য যে একটা বড় অংশের মানুষ কিন্তু ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চান না।
পরবর্তীতে তারাই সবচেয়ে বিপদের সম্মুখীন হয়ে থাকে। তাদের কে সম্ভব হলে খুঁজে বের করে সহায়তা দেওয়ার চেষ্টা করবেন। আমরাও তাই করার চেষ্টা করবো। যুবক যারা আছেন আপনারা টিম করে মাওয়া অথবা লক্ষীপুর থেকে ট্রাকে করে স্পিডবোট নিয়ে উদ্ধার কার্যক্রমে এগিয়ে আসুন।
সম্পর্কিত সংবাদ
মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিক নিহত
মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে আল আমিন (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবারবিস্তারিত…
সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কামারখন্দ উপজেলায় পৃথক দুইটি ট্রেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল)বিস্তারিত…


