স্পিড বোট নিয়ে ফেনীতে তাসরিফ খান

নিউজ ডেস্ক ::বন্যাদুর্গতদের উদ্ধার করতে স্পিড বোট নিয়ে ফেনীতে গেছেন তরুণ সংগীতশিল্পী ও ইনফ্লুয়েন্সার তাসরিফ খান। তার সাথে আছেন কিটো ভাইখ্যাত কনটেন্ট ক্রিয়েটর মাসরুর রাব্বি ইনান ও তার টিম।

সামাজিক মাধ্যম ফেসবুকে তিনটি ছবি শেয়ার করেছেন তাসরিফ, যেখানে জীবন রক্ষাকারী বয়া ও স্পিড বোট দেখা যাচ্ছে। ক্যাপশনে তাসরিফ লিখেছেন, লক্ষ্মীপুর থেকে ট্রাকে করে ২টি স্পিড বোট নিয়ে ফেনীতে বন্যায় বিপদগ্রস্ত মানুষকে রেসকিউ করতে যাচ্ছি।

আল্লাহ চাইলে দুপুর থেকে রাত অবধি কয়েক শিফটে কাজ করার চেষ্টা করবো। কিটো ভাই আর তার টিমও সাথে আছে। সেনাবাহিনী এবং নৌবাহিনীর সাথে যোগাযোগ হয়েছে। উনাদের থেকে তথ্য নিয়ে এবং দিয়ে একসাথে কাজ করার চেষ্টা করবো।

কার্যক্রম শুরু করে নেটওয়ার্ক পেলে আপনাদের কে যোগাযোগের নাম্বার দেব এবং আপডেট জানাবো। সিলেটে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, দুঃখের হলেও সত্য যে একটা বড় অংশের মানুষ কিন্তু ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চান না।

বিজ্ঞাপন::

পরবর্তীতে তারাই সবচেয়ে বিপদের সম্মুখীন হয়ে থাকে। তাদের কে সম্ভব হলে খুঁজে বের করে সহায়তা দেওয়ার চেষ্টা করবেন। আমরাও তাই করার চেষ্টা করবো। যুবক যারা আছেন আপনারা টিম করে মাওয়া অথবা লক্ষীপুর থেকে ট্রাকে করে স্পিডবোট নিয়ে উদ্ধার কার্যক্রমে এগিয়ে আসুন।

এখন ত্রাণ দেওয়ার চাইতে মানুষকে উদ্ধার করাটা বেশি জরুরি। এই অঞ্চলে যথেষ্ট পরিমাণে সাপের উপস্থিতি রয়েছে তাই যারাই কাজ করছেন বা করতে আসবেন, দয়া করে সতর্কতা অবলম্বন করবেন। দোয়া করবেন আমাদের জন্য। 






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না