খুলনায় খালেক তালুকদার, মন্নুজান, কামালসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক :: খুলনা সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন, সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানসহ আওয়ামী লীগের ৭৫ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) নগরীর খালিশপুর থানায় নগরীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইলিয়াস শেখ এ মামলা দায়ের করেন।

মামলায় তাদের বিরুদ্ধে ৭ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আশীষ মৈত্র মামলা করার তথ্য নিশ্চিত করে জানান, ‘২০২২ সালে বিএনপির ওয়ার্ড অফিস ভাঙচুরের ঘটনায় মামলাটা করা হয়েছে।’






সম্পর্কিত সংবাদ

  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত