আশাশুনিতে উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন বিষয়ক কৃষক প্রশিক্ষণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনিতে পার্টনার প্রোগ্রামের মাধ্যমে ডিএলআই এর আওতায় উত্তম কৃষি চর্চা (জিপিএ) বাস্তবায়নের জন্য কৃষক পর্যায়ের দিনব্যাপী উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন এর উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, পার্টনার প্রকল্প খুলনা অঞ্চল, খুলনার সিনিয়র মনিটরিং অফিসার মোঃ মোসাদ্দেক হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার অতিঃ উপ পরিচালক (ক্রপ) ইকবাল হোসেন, অতিঃ উপ পরিচালক (পিপি) মোঃ জামাল উদ্দীন।
অনুষ্ঠানে এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি তারিকুল ইসলাম ও দ্যুতি কৃষ্ণ সরকার আলোচনা রাখেন।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
  • আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন