আশাশুনিমকে প্রকাশ্যে মৎস্য ঘেরের বাঁধ কেটে নতুন বাঁধ নির্মান ও লক্ষ টাকার ক্ষতি
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে মৎস্য ঘেরের বাঁধ কেটে নতুন বাঁধ নির্মান ও মাছ মেরে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৭ টার দিকে ইউনিয়নের পিরোজপুর মৌজায় এ ঘটনা ঘটে। এব্যাপারে আঃ মজিদ সানা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে প্রকাশ, পিরোজপুর গ্রামের মৃত সায়েম সানার ছেলে আব্দুল মজিদ সানার পিরোজপুর মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৩ বিঘা ১ শতক, ডিডকৃত ২৩ শতক ও কোবালাকৃত ৪ শতক মোট ১.২৮ শতক জমির উপর মৎস্য ঘের আছে। তিনি দীর্ঘদিন যাবৎ মৎস্য ঘেরে শান্তিপূর্ণ ভাবে মাছ চাষ করে আসছেন। বিবাদী একই গ্রামের লিয়াকত মালীর ছেলে শরিফুল, দেলবার ও নুরুজ্জামান, মজিদ মালীর ছেলে লাভলু, মৃত আলেক গাজীর ছেলে ইয়াছিন, আশরাফুল ও আসাদুল মৃত ইনতাজ গাজীর ছেলে কুদ্দুছ, আনিছার ও আনিছদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে।
বিবাদীরা সোমবার সকাল ৭ টার দিকে বেআইনী ভাবে মৎস্য ঘেরে প্রবেশ করে ঘেরের মাঝখানের বাঁধ কেটে নতুন বাঁধ নির্মান কাজ শুরু করে। এবং প্রায় ৪০ সহস্রাধিক টাকার পুরনো মাছ ও ৬০ সহস্রাধিক টাকার নতুন মাছ মেরে ক্ষতিসাধন করে।
বাঁধ দিতে নিষেধ করলে বিবাদীরা বাদীকে মারপিট ও স্বাক্ষী আঃ রহমানের স্ত্রী রেবেকার উপর কোদাল দিয়ে আঘাত করে নিলাফোলা জখম করে ও শ্লীলতাহানি ঘটায়।
সম্পর্কিত সংবাদ
বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার প্রতাপনর ইউনিয়নের চাকলায় কপোতাক্ষ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে আরিফ হাসানবিস্তারিত…
লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
এস,এম মোস্তাফিজুর রহমান।।দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায়বিস্তারিত…


