সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল

নিজস্ব প্রতিনিধি:: জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক আহবায়ক কমিটি অনুমোদন  দেওয়ায় বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী  কমিটিকে  স্বাগত জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে  শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪ টায় শহরের সংগীতা মোড় হতে স্বাগত মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চায়না বাংলা শফিংমহলের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক এড.  কামরুজ্জামান ভুট্টো ও সদস্য সচিব শরিফুজ্জামান সজীব। এসময় স্বেচ্ছাসেবক দলের জেলা, উপজেলা,  পৌর কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সংগীতা মোড়ে এক  সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমান সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. কামরুজ্জামান ভুট্টো ও সদস্য সচিব  শরিফুজ্জামান সজীব এর উপরে আস্থা ও বিশ্বাস রেখে যে কমিটি  দিয়েছে। সেই কমিটি সকল উপজেলাকে  সুসংগঠিত করে আগামী নির্বাচনে সাতক্ষীরার ৪ টি আসনকে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। সকল ভেদাভেদ ভূলে আসুন বিএনপি তথা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের বিরুদ্ধে গ্রাচুইটির টাকা আত্মসাতের বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন
  • ঝাউডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত