এ মাসে শিলাসহ বজ্রবৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
নিউজ ডেস্ক :: এক মাস মেয়াদী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল বিশ্লেষণ করে রোববার এ পূর্বাভাস দেয় সংস্থাটি।পূর্বাভাসে বলা হয়, দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ১-২ দিন বজ্রবৃষ্টি অথবা শিলাসহ বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ড. মমিনুল ইসলামের স্বাক্ষর করা বার্তায় জানানো হয়, বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই। এ মাসের প্রথমার্ধের দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, এ মাসের প্রথমার্ধের দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।
এ ছাড়া ফেব্রুয়ারি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে।
সম্পর্কিত সংবাদ
চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি
চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেনবিস্তারিত…
অস্ত্রের তথ্য দিলে আইনি ঝামেলা ছাড়াই পুরস্কৃত করা হবে: এসআরবি
দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিতে জনসাধারণের প্রতিবিস্তারিত…


