আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএ  ডাঃ সাইফুল ইসলামের যোগদান

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে ডাঃ সাইফুল ইসলামের যোগদান করেছেন। শনিবার সকাল ১০টায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।
ডাঃ উম্মে ফারহানা গত ১৮ নভেম্বর বদলী হওয়ার পর থেকে আশাশুনি হাসপাতালের ভারপ্রাপ্ত ইউএইচএ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ডাঃ প্রসূন কুমার মন্ডল। নবাগত ইউএইচএ সাতক্ষীরা সদর হাসপাতালে ইমার্জেন্সি মেডিকেল অফিসারের দায়িত্বে ছিলেন।
তিনি ডিজি থেকে নিয়োগ পেয়ে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করলেন। যোগদানকালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল, মেডিকেল অফিসার ডাঃ আমিনুল কবির, ডাঃ আশিকুর রহমান, ডাঃ নাইম হোসেন নয়ন, প্রধান সহকারি জি এম জাহাঙ্গীর আলম, ইপিআই টেকনিশিয়ান শংকর কুমার মল্লিক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ভারপ্রাপ্ত এস এম মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির
  • গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আশাশুনিতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
  • আশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন।। আতঙ্কে এলাকাবাসী
  • আশাশুনিতে পেট্রোল পাম্প পরিদর্শনে এমপি রবিউল বাশার
  • আশাশুনিতে গাঁজা গাছ সহ একজনকে গ্রেপ্তার-১
  • আশাশুনি ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল
  • আশাশুনিতে নবাগত ইউএনও সুজন দাশ গুপ্তের যোগদান