ঝাউডাঙ্গায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

এস.এম আব্দুল্লাহ :: দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতি বছরের ন্যায় এবারও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

সোমবার (২০ জানুয়ারী) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা শাখার উদ্যোগে ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) এর আওতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এভিপি ও শাখা ব্যবস্থাপক এ.কে.এম মতিউর রহমান এর সভাপতিত্বে এবং অপারেশন ম্যানেজার মোঃ হেদায়েত উল্লাহ্ এফএভিপি এর পরিচালনায় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝাউডঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম এবং বঙ্গবন্ধু কলেজের অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম। আলোচনা অনুষ্ঠান শেষে এলাকার দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে ৪০০ পিচ কম্বল বিতরণ করা হয়।

অত্র অনুষ্ঠানে ঝাউডাঙ্গা শাখার সকল কর্মকর্তা কর্মচারী ও বিশিষ্ট গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত