মেডিকেল কলেজ ভর্তি পরিক্ষায় উত্তির্ণ কাশিমাড়ীর কৃতি সন্তান ওয়াহিদুল্ল্যাহ
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: আমরা যখন প্রথম স্কুলের বারান্দায় পদর্পণ করি এমন এক মুর্হূতে শিক্ষকরা মজার ছলে আমাদের কাছে জিজ্ঞাস করতো বড় হয়ে তোমরা কে কি হতে চাও। তখন আমরা কিছু না ভেবেই বলতাম, আমরা ডাক্তার হবো, বিজ্ঞানী হবো আরো কত কী। এমনই শৈশবে স্কুল শিক্ষকে বলা কথা ও ডাক্তার হওয়ার সপ্নের দিকে পা বাড়ালেন শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের মাষ্টার আইয়ূব আলীর কৃতি সন্তান আল সাবেহ মোঃ ওয়াহিদুল্ল্যা।
রবিবার ২০২৪-২৫ (এমবিবিএস) সেশনের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় মেধা তালিকার ফলাফল প্রকাশে ওয়াহিদুল্ল্যাহ ৫৯২ তম হয়ে ঢাকার সোহরাওয়য়ার্দী মেডিকেল কলেজে মেধা তালিকায় উত্তির্ণ হয়েছে। উক্ত ভর্তি পরীক্ষায় ৮৫.২৫ মার্ক পেয়ে তিনি মোট ১৮২.২৫ স্কোর অর্জন করেছেন। সে কাশিমাড়ী আইডিয়াল স্কুল থেকে ২০২১ সালে এসএসসি এবং শ্যামনগর সরকারি মহাসিন কলেজ থেকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ হন।
সে আমার স্কুল জীবনের বন্ধু। তার সাথে স্কুল জীবন বাদেও জীবনের বিভিন্ন সময় পার করেছি।
সে ছোট থেকেই সপ্ন দেখতো ডাক্তার হওয়ার। তার ইচ্ছা একজন মানবিক ডাক্তার হয়ে দেশ ও দেশের সাধারন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চায়। তার পরিবারসহ আমি এবং আমার বন্ধুমহলের সবাই তার এই সফলতার জন্য গর্বিত এবং আনন্দিত।
তার গর্বিত পিতা মাষ্টার আইয়ূব আলী জানান, আমার ছেলে ছোটবেলা থেকেই প্রবল ইচ্ছা ছিল মেডিকেল পড়ে ডাক্তার হওয়ার। আল্লাহর অশেষ রহমত এবং সবার দোয়াতে সেটা পূরন হয়েছে। সে ভবিষ্যতে ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করতে চাই।
সম্পর্কিত সংবাদ
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই
এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবারবিস্তারিত…
জেডএনআরএফ ইউনিভার্সিটিতে সহকারী পরিচালক হিসেবে যোগদান করলেন মোশারফ আদনান
ডেস্ক নিউজ :: বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সাইন্সেস-এ সহকারী পরিচালক (এডমিশনবিস্তারিত…


