আশাশুনির কুল্যায় মোবাইল কোর্টে  সার ব্যবসায়ীকে জরিমানা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে এক সার ব্যবসায়ীকে জরিমানা ও অপরজনকে সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের মহিষাডাঙ্গা বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  রাশেদ হোসাইন মোবাইল কোর্ট পরিচালনা করেন। কোর্ট পরিচালনাকালে মহিষাডাঙ্গা বাজারের রেশাদ এন্টার প্রাইজের সত্বাধিকারী সার ও কীটনাশক ব্যবসায়ী এহসান আহমেদ সুজনকে সার বিক্রয়কালে চালান বা ক্যাশ মেমো ব্যবহার না করার অপরাধে জরিমানা করা হয়।
সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় আরেক ব্যবসায়ী সৌরভ এন্টার প্রাইজের সত্বাধিকারী বৈদ্যনাথ সরকারকে সতর্ক করা হয়। কোর্ট পরিচালনাকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম উপস্থিত ছিলেন।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২