বাংলাদেশ থেকে, যে কোনো সময় ঘোষণা নারী বিশ্বকাপ সরে গেলো
নিউজ ডেস্ক :: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে এবারের আসর। ক্রিকবাজের খবর অনুযায়ী এ বিষয়ে কেবল আনুষ্ঠানিক ঘোষণা আসাই বাকি। যে কোনো সময় আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
আজ মঙ্গলবার আইসিসি বোর্ড সভা ছিল। সেখানে অংশ নেয়া বেশিরভাগ দেশের বোর্ড প্রধানরাই বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনে আপত্তি জানান। তাদের মতে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতায় এখন বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট আয়োজন করা ঠিক হবে না। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ব্যাপারে সম্মত হয়েছে।
গত দেড় মাসের বেশি সময় ধরে বাংলাদেশের উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। টানা ৩৬ দিনের আন্দোলন শেষে ৫ই আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলেও দেশ এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এছাড়া বিশ্বকাপে অংশ নেবে এমন ৫টা দেশ বাংলাদেশ সফরে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে।
ফলে সবমিলিয়ে বিশ্বকাপ যে বাংলাদেশে হবে না সেটা এক প্রকার নিশ্চিতই ছিল। তবু অভিজ্ঞতা বিচারে বাংলাদেশ কিছুটা বাড়তি সময় পেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কিছুতে আর শেষ রক্ষা হলো না।
সম্পর্কিত সংবাদ
একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া বর্তমানেবিস্তারিত…
থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি
বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ ফলাফল করেছেন।বিস্তারিত…


