উইজডেনের বর্ষসেরা দলে তাসকিন আহমেদ

 নিউজ ডেস্ক ::গত বছরটা স্বপ্নের মতো কেটেছে তাসকিন আহমেদের। তিন ফরম্যাটে ১৯.২৩ গড়ে ৬৩টি উইকেট নিয়েছেন। যা বাংলাদেশী বোলারদের মধ্যে সর্বোচ্চ, বিশ্ব ক্রিকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ।

সেই ধারাবাহিকতায় তাসকিন জায়গা পেলেন ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে। একাদশে আছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের আধিক্য, তবে নেই কোনো ভারতীয়।

শ্রীলঙ্কার হয়ে দেশটির তিনজন ক্রিকেটার জায়গা পেয়েছেন একাদশে। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের দু’জন করে ক্রিকেটার আছেন দলে। বাংলাদেশ ও ইংল্যান্ডের একজন করে ক্রিকেটারকে একাদশে রাখা হয়েছে।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দল :
সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, এএম গাজানফার, তাসকিন আহমেদ।

 



« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি একনজরে দেখে নিন
  • টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ
  • ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে
  • মেসির নৈপুণ্যে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়
  • এমবাপের জোড়া গোলে বিশ্বকাপে ফ্রান্স
  • সাতক্ষীরায় টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী
  • নারী বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি