কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল এর পিতা শতবর্ষী আকবর গাজী আর নেই

কামরুল হাসান।। কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজী আক্তারুল ইসলামের পিতা আলহাজ্ব মো. আকবর আলী গাজী ইন্তেকাল করেছেন।
পৌরসভার গদখালি গ্রামের নিজ বাসভবনে শনিবার (১১ জানুয়ারি, ২০২৫) ভোর সাড়ে ছয়টার দিকে ১০৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ১ মেয়ে, নাতিপুতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (১১ জানুয়ারি) আছরের নামাজের পর কলারোয়া সরকারি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।





সম্পর্কিত সংবাদ

  • (Untitled)
  • চুরি হওয়া বাইক কলারোয়া বিএনপি নেতার নিকট থেকে উদ্ধার, মূল চোর রক্ষায় তালবাহানার অভিযোগ!
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • (Untitled)
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ৭ ব্যক্তি আটক
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই