সৈয়দপুরে ভোটার বেড়েছে ২ হাজার ৭৭৭ জন নারীর চেয়ে পুরুষ ভোটার বেশি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:: সৈয়দপুর উপজেলায় এবার মোট ভোটার হয়েছেন দুই লাখ ২০ হাজার ৭৪৫ জন। নতুন ভোটার হয়েছেন ২ হাজার ৭৭৭ জন। মোট ভোটারের মধ্যে নারীর চেয়ে পুরুষ ভোটার বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৭৪৯ জনে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে প্রকাশিত খসড়া ভোটার তালিকার চিত্রে ওই তথ্য উঠে এসেছে। প্রকাশিত ভোটার তালিকায় এবারে সৈয়দপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২০ হাজার ৭৪৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১১ হাজার ২৪৫ জন, নারী ভোটার ১ লাখ নয় হাজার ৪৯৬ এবং হিজড়া ভোটার  মাত্র চার জন। ভোটার তালিকায় হিসেবে দেখা গেছে নারী ভোটারের চেয়ে ১ হাজার ৭৪৯ জন পুরুষ ভোটার বেশি রয়েছে।
নতুন ভোটার হয়েছে দুই হাজার ৭৭৭জন। এদের মধ্যে  পুরুষ ভোটার এক হাজার ৫১২ এবং নারী ভোটার এক হাজার ২৬৫জন।
সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায় গেছে, গত ২ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকায় উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌর এলাকায় মোট সংখ্যা দুই লাখ ২০ হাজার ৭৪১জন। যা আগে ছিল দুই লাখ ১৭ হাজার ৯৬৮জন। এবারে নতুন ভোটার হয়েছে দুই হাজার ৭৭৭জন। যা পূর্বের চাইতে ভোটার বৃদ্ধির সংখ্যা শতকরা ১.২৭ ভাগ।
  খসড়া ভোটার তালিকা অনুযায়ী সৈয়দপুর পৌরসভায় নতুন ভোটার সংখ্যা এক হাজার ১৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬শ’ জন এবং নারী ভোটার ৫৫৬জন। ইউনিয়নগুলোর মধ্যে কামারপুকুর ইউনিয়নে নতুন ভোটার ২৮৭ জন। এদের মধ্যে পুরুষ ১৪৫ জন এবং নারী  ১৪২ জন।
কাশিরাম বেলপুকুর ইউনিয়নে নতুন ভোটার হয়েছে ৩৪৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২০৬ জন এবং নারী ভোটার ১৩৮ জন। বাঙ্গালীপুর ইউনিয়নে পুরুষ ১৩৭ জন ও নারী ৯৫ জন সহ  নতুন ভোটার হয়েছেন ২৩২ জন।
বোতল্যগাড়ী ইউনিয়নে নতুন ভোটার হয়েছেন ৫৫৪ জন। এর মধ্যে পুরুষ ৩০২ জন এবং নারী ভোটার ২৫২ জন এবং খাতামধুপুর ইউনিয়নে নতুন ভোটার হয়েছেন ২০৪জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১২২জন এবং নারী ভোটার ৮২জন। এ সব মিলিয়ে সৈয়দপুর উপজেলায় পুরুষ এক হাজার ৫১২ জন এবং মহিলা এক হাজার ২৬৫জন নতুন ভোটার বেড়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল কুদ্দুস সরকার জানান, খসড়া ভোটার তালিকা অনুযায়ী উপজেলায় ভোটার সংখ্যা দুই লাখ ২০ হাজার ৭৪৫জন। এবার নতুন ভোটার বেড়েছে দুই হাজার ৭৭৭জন। আগামি ২০ জানুয়ারি থেকে সারাদেশের মতো সৈয়দপুরেও হালনাগাদ ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হবে বলো জানান তিনি।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না