ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের কবর জিয়ারতে বিএনসিসি’র ডিজি

এমএ মামুন  :: ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদারের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)র মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান।

শুক্রবার বেলা ১২টায় সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামে প্রয়াত ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদারের বাসভবনের পার্শ্ববর্তী কবর জিয়ারত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ভাষা সৈনিক লুৎফর রহমানের পুত্র সমাজসেবক আবু রাহান তিতু।

ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান জানান, একঘেয়েমি ভাব কাটিয়ে তুলতে রোমাঞ্চকর ক্যাম্প হিসেবে এবার সুন্দরবনকে বেছে নেওয়া হয়েছে। ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। বিভিন্ন স্থান পরিদর্শন শেষে আগামী ৫তারিখে সুন্দরবন থেকে ফিরে আসা হবে।






সম্পর্কিত সংবাদ

  • জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীত হলেন দরদির প্রতিষ্ঠাতা মামুন
  • পারুলিয়া ইউনিয়ন যুব বিভাগের ইফতার মাহফিল
  • দেবহাটায় নাইকেন কোম্পানী প্রতিনিধির সাথে সার ব্যবসায়ীদের মত বিনিময়
  • দেবহাটা প্রেসক্লাবে লাইব্রেরির উদ্বোধন
  • ভাষা সৈনিক লুৎফর সরদারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন
  • সন্ন্যাসীরচক ইমামুদ্দীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর
  • দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ বার্ষিক সাধারণ সভা
  • দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু