সাতক্ষীরায় রাশিদা স্কুল এ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ ও পাঠ্য বই বিতরণ

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাশিদা স্কুল এ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ-২০২৫ ও পাঠ্যবই বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০১ জানুয়ারি) সকালে পুরাতন সাতক্ষীরাস্থ প্রতিষ্ঠানের ক্যাম্পাসে রাশিদা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শামছুদ্দীন গজ্নবী বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নবীন বরণ-২০২৫ ও পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং পাঠ্যবই বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাশিদা স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বাপি স্যার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ তৌহিদুজ্জামান চপল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনেটারী ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম, শেখ আমিনুর রহমান, মো. রবিউল ইসলাম, তরুণ কুমার রায়, মো. মোস্তফা কামাল, মো. নাজিম উদ্দিন মিলু প্রমুখ। এ সময় রাশিদা স্কুল এ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রাশিদা স্কুল এ্যান্ড কলেজের শিক্ষিকা শেলী।

ক্যাপশন : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাশিদা স্কুল এ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ-২০২৫ ও পাঠ্যবই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান
  • সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ