শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, প্রত্যাশা আসিফ মাহমুদের

নিউজ ডেস্ক :: ভারতের সাথে বাংলাদেশের যে বন্দী বিনিময় চুক্তি আছে সেটি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয়া হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এসেছেন তখনো বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে, একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট যার এ মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন।’

তিনি বলেন,‘এ বিষয়টাকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে। তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি, এ ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দী বিনিময় ট্রিটি আছে, সেই ট্রিটি অনুযায়ী ভারত তাকে বাংলাদেশে ফেরত দেবে।’

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাড়ে তিন মাস পর আওয়ামী লীগের দলীয় বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে আবারো রাজনীতিতে সরব হওয়া শুরু করেছেন তিনি।

সূত্র : বিবিস






সম্পর্কিত সংবাদ

  • জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
  • চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান