কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের তিন জন নিহত

অনলাইন ডেস্ক :: কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। রোববার (১৮ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পেকুয়া উপজেলার ৬নং ওয়ার্ডের শিলখালী জারুল বনিয়া সেগুন বাগিচার সরোয়ারের স্ত্রী মমতাজ (৩২), একই পরিবারের সরোয়ারের কন্যা ময়না (১৩) ও একই ওয়ার্ডের হোসেনের কন্যা তোহা (৮)। পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অতিবৃষ্টির কারণে মাটি নরম হয়ে পাহাড় ধসে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।






সম্পর্কিত সংবাদ

  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত