কয়রায় আর্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আর্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।
সোমবার (৯ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জি এম ইমদাদুল হক।
আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার বর্মন, সাংবাদিক সদর উদ্দীন আহমেদ , উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কমলেশ চন্দ্র মন্ডল, ফায়ার সার্ভিসের টিম লিডার আঃ সালাম,প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, এনজিও প্রতিনিধি মোঃ আলাউদ্দীন প্রমুখ।
আলোচনা শেষে সমাজে বিভিন্ন অবদান রাখায় ৫ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা স্মারক প্রদান করা হয়।
« কয়রায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে প্রধান উপদেষ্টাকে চিঠি »
সম্পর্কিত সংবাদ
দেশজুড়ে আজ পালিত হচ্ছে পবিত্র শবে কদর
আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। আজ (সোমবার) সন্ধ্যার পর থেকে শুরু হবে শবেবিস্তারিত…
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মাউশির নির্দেশনা
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের বিস্তার রোধ, ইভটিজিং প্রতিরোধ এবং ‘র্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা রোধে গৃহীতবিস্তারিত…


