শহীদ আব্দুল্লাহ কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় বিএনপি নেতা তৃপ্তি

  1. বেনাপোল প্রতিনিধি : :: গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সোহরাওয়ার্দী কলেজের মেধাবী ছাত্র আব্দুল্লাহ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ ৩ মাস পর মৃত্যু বরণ করায় বুধবার বিকালে তার কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
  2. এ সময় তার সাথে ছিলেন, বেনাপোল পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি শাহবুদ্দিন আহম্মেদ, পুটখালী ইউনিয়ন বিএনপির  আহবায়ক মফিজুর রহমান, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ন-আহবায়ক আল মামুন বাবলু, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান  আসাদ, শহীদ আব্দুল্লাহ পিতা আব্দুল জব্বার প্রমুখ।
  3. এসময় তার সাথে বিএনপির শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।
  4. এসময় বিএনপি নেতা তৃপ্তি শহীদ  আব্দুল্লাহ নামে বেনাপোলে সরকারি প্রতিষ্টান নাম করণের জন্য সরকারের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, যদি সরকার এ বিষয়ে কোন সহযোগিতা না করে তাহলে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের মাধ্যমে তিনি সরকারী প্রতিষ্টানের নাম শহীদ আব্দুল্লাহ নামে করবেন।
  5. পরে তিনি শহীদ আব্দুল্লাহ বাড়িতে গিয়ে তার পিতা মাতার সাথে দেখা করে তাদের সান্তনা দেন। তাদের পাশে থাকার প্রত্যায় ব্যাক্ত করে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ