২০ বছরের পর এবার ১০ বছরের নিষেধাজ্ঞা লংকান ক্রিকেটারের
নিউজ ডেস্ক :: নারী ক্রিকেটারের সঙ্গে খারাপ আচরণের দায়ে গত ১৯ সেপ্টেম্বর দুলিপ সামারাবিরাকে ২০ বছরের নিষেধাজ্ঞা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। এ ঘটনার দুই মাস না যেতেই সেই শাস্তি আরও ১০ বছর বাড়ল। এবার অন্য এক অভিযোগে এ শাস্তি দেওয়া হয়েছে সাবেক এই শ্রীলংকান ক্রিকেটারকে। অস্ট্রেলিয়ায় অন্য এক নারী ক্রিকেটারের সঙ্গে অনুপযুক্ত আচরণের দায়ে নতুন করে আরও ১০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সামারাবিরা।
যার মানে, ক্রিকেট অস্ট্রেলিয়া, রাজ্য অ্যাসোসিয়েশনগুলো, বিগ ব্যাশ বা মেয়েদের বিগ ব্যাশ, কোথাও তিনি কোনো ধরনের কাজ করতে পারবেন না ২০৪৪ সাল পর্যন্ত। ততদিনে তার বয়স হবে ৭২ বছর। উল্লেখ্য, ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে সাত টেস্ট ও পাঁচ ওয়ানডে খেলেছেন সামারাবিরা। ঢাকার ক্লাব ক্রিকেটেও তখন তিনি ছিলেন বড় নাম। অনেক স্মরণীয় ইনিংস তিনি উপহার দিয়েছেন ঢাকা লিগে।
সম্পর্কিত সংবাদ
একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া বর্তমানেবিস্তারিত…
থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি
বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ ফলাফল করেছেন।বিস্তারিত…


