অভিনয়ে নিয়মিত হলেন নাবিলা
নিউজ ডেস্ক :: দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না নাবিলা বিনতে ইসলাম। এর কারণ, মা হয়েছেন তিনি। ছিলেন মাতৃত্বকালীন ছুটিতে। কিছুদিন আগে থেকে অভিনয়ে নিয়মিত হয়েছেন। যুক্ত হয়েছেন আরটিভিতে প্রচারচলতি কায়সার আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘গোলমাল’ টিমের সঙ্গে।
খণ্ডনাটকটির চরিত্র আমার কাছে বেশ ভালো লেগেছে। তাই এটি করতে রাজি হয়েছি। এখানে অভিনয়ের অনেক জায়গা রয়েছে। নাটকটির গল্পও বেশ ভালো। জীবনঘনিষ্ঠ গল্পের নাটকটি নিয়ে আমি খুব আশাবাদী। আশা করছি এটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’
নাবিলাকে সর্বশেষ দেখা গেছে অনন্য ইমন পরিচালিত ধারাবাহিক নাটক ‘সাহেব বিবি গোলাম’-এ। এছাড়া তিনি ‘গার্লস স্কোয়াড’ সিজন থ্রি-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমায়ও অভিনয় করছেন নাবিলা। নির্মাণাধীন রয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘যুদ্ধ জীবন’।
সূত্র :যুগান্তর
সম্পর্কিত সংবাদ
পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। আজ রোববার শুটিংয়ের সময় পানিতে ডুবে মৃত্যুবিস্তারিত…
ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
দেশবাসীসহ প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। শুক্রবার (২০ মার্চ) একবিস্তারিত…


