আগামী জুনের মধ্যে নির্বাচন চায় এলডিপি

নিউজ  ডেস্ক  :: যথাসম্ভব প্রয়োজনীয় সংস্কারকাজ শেষ করে আগামী বছরের জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছে ১২ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ এলডিপি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে আসাদগেটে দলের নতুন চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এ কথা বলেন। এদিন বিকেলে সদ্য গঠিত নতুন নির্বাহী কমিটির নির্বাচিত সদস্যদের নিয়ে বাংলাদেশ এলডিপির সাবেক সভাপতি, বর্তমান প্রধান উপদেষ্টা আবদুল করিম আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন সেলিম।

সকল দলমত নির্বিশেষে ফ্যাসিজম বিদায়ের যে শুভলগ্ন, যে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে নতুন দেশ নির্মাণের সম্ভাবনা সামনে এসেছে, তখনই গণতন্ত্র নিয়ে নানা গোষ্ঠী নানা চক্রান্ত শুরু করেছে।‘১৫ বছর ধরে দেশের মানুষ নিজেদের মত প্রকাশ করতে পারেনি। ভোট প্রয়োগ করতে পারেনি।
তাই জনগণের এই দীর্ঘদিনের প্রত্যাশার বাইরে অন্য কারও এজেন্ডা বাস্তবায়নের কোনও সুযোগ অন্তবর্তী সরকারের নেই।’ তাই অবিলম্বে সংস্কার কাজ সম্পন্ন করে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে হবে।’ বলেন শাহাদাত হোসেন সেলিম।এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম রওনক, মহাসচিব তমিজ উদ্দিন টিটো, অতিরিক্ত মহাসচিব এম এ বাসার, সিনিয়র যুগ্ম মহাসচিব মহিনউদ্দীন আহাম্মদ।





সম্পর্কিত সংবাদ

  • জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
  • চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান