আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা রিভিউ সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি:: আশাশুনিতে উপজেলা পর্যায়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা রিভিউ ও বৈধতাকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
কারিতাস বাংলাদেশ খুলনা রিজিওন ডিআরআর-সিসিএ প্রজেক্টের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। ডিআরআর-সিসিএ প্রকল্পের মাঠ কর্মকর্তা শেখ কামাল হোসেনের সঞ্চালনায় সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সমাজ সেবা, প্রাণি সম্পদ, যুব উন্নয়ন কর্মকর্তাগণের প্রতিনিধি, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, সিপিপি উপজেলা টিম লীডার আঃ জলিল, সুশীলনের নাদিম প্রমুখ আলোচনা রাখেন।
ক্যাপশান ঃ আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস সভায় আলোচনা রাখছেন ইউএনও কৃষ্ণা রায়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন
  • বুধহাটায় নষ্ট রাস্তা সংস্কার করলেন এড. শহিদুল
  • আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-৮
  • বুধহাটা খেয়াঘাটে ওয়াপদা বাঁধ রক্ষায় জিও ব্যাগ আসলেও নওয়াপাড়া বাঁধ অরক্ষিত
  • আশাশুনিতে দুর্যোগের সতর্কতা, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক সমন্বয় সভা
  • কুড়িকাহুনিয়া-শ্রীপুরে ভিটেমাটি ফেরাতে নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ উপকূলবাসীর দাবি
  • আশাশুনিতে ২৫ ব্যক্তির হাতে ২ লক্ষ ৫০ টাকার চেক তুলে দিলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও