কলারোয়ার বড়ালিতে ধানের শীষের সমর্থনে নির্বাচনি সভা

কামরুল হাসান।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সমর্থনে শনিবার সন্ধ্যায় এক নির্বাচনি কর্মীসভা কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। বড়ালি সরকারি প্রাইমারি স্কুল ময়দানে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনি সভায় উন্নয়ন ও অগ্রগতি সমুন্নত রাখতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের দাবি জানান বক্তারা। তাঁরা বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ সার্বিক ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দিন। দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যান। নির্বাচনি এ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য
আব্দুর রউফ বিশ্বাস, আব্দুল গফ্ফার বদ্দি, ডা. কবির হোসেন, শামসুজ্জামান, আবুল কালাম বিশ্বাস, মিজানুর রহমান, আজিজুর গাজী, শাহাবুদ্দিন বিশ্বাস, তুষার বিশ্বাস, ফজলুল হক বিশ্বাস, অহিদুজ্জামান, জাহাঙ্গীর হোসেন, তৌহিদুর রহমান, মারুফ হায়দার, শিমুল বিশ্বাস, কবিরুল ইসলাম মোল্লা, ইসমাইল হোসেন বাবু প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
  • কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন
  • কলারোয়ায় সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
  • কলারোয়ায় পৃথক দুই মাদরাসা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন ইজ্জত উল্লাহ, এমপি
  • বেত্রবতী হাইস্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও এঁর মতবিনিময়
  • কলারোয়ায় পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ কাজের উদ্বোধন
  • কলারোয়ায় নানা অনিয়মের কারনে ক্লিনিকসহ ৫টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা