সড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান

সাতক্ষীরা প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) সকালে আশাশুনি উপজেলার বুধহাটা কুল্যার মোড়ের কাছে সাতক্ষীরাগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাওলানা আজিজুর রহমান মোটরসাইকেলযোগে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, মাওলানা আজিজুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

তার দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

উল্লেখ্য, মাওলানা আজিজুর রহমান সাতক্ষীরা জেলার একজন দায়িত্বশীল ও দীর্ঘদিনের রাজনৈতিক নেতা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।






সম্পর্কিত সংবাদ

  • প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন
  • দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান