আশাশুনিতে দরিদ্র,অসহায়,দুস্থ ও ইয়াতিমদের মাঝে জামায়াতের খাবার বিতরণ

এস,এম মোস্তাফিজুর রহমান।। সাতক্ষীরার আশাশুনিতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দরিদ্র,অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার,(৪ জুলাই) দুপুরে আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামী আশাশুনি সদরের আলহাজ্ব ফজলুর রহমান হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে এ খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক,সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামানে,অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস,বাইতুলমাল সেক্রেটারী মাওঃ শহিদুল ইসলাম,সদর ইউনিয়ন সেক্রেটারী মাওঃ আব্দুল হাই,সাবেক মেম্বর ইয়াকুব আলী সানা,হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মফিজুল ইসলাম,আই বি ডব্লিউ এফ এর অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত,সাবেক ছাত্র শিবির নেতা শেখ আরিফুল্লাহ সিদ্দিকী প্রমুখ। সবশেষে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ,আহত ও পঙ্গুত্ববরণকারীদের আত্মার মাগফিরাত ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২