ইসরায়েলি পণ্য মাটিতে ফেলে সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিবাদ

মুহাম্মদ হাফিজ :: ফিলিস্তিনে চলমান হামলার প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরা নিউ মার্কেটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদের অংশ হিসেবে ইসরায়েলি পণ্য বলে পরিচিত কোমলপানীয় স্প্রাইট মাটিতে ফেলে দিয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপি।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার বিএনপির আহবায়ক রহমতউল্লাহ পলাশ। তিনি বলেন, আমরা ইজরাইলের পণ্য কিনবো না ও বর্জন করবো। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জায়েদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সদস্য হাদি, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সদস্য তাসকিন আহমেদ চিশতিসহ বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ।






সম্পর্কিত সংবাদ

  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল