বুধহাটায় দোকান ও বসতবাড়িতে দুঃসাহসিক চুরি
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে এক সপ্তাহে এক কাপড়ের দোকান ও এক বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
ইউনিয়নের পাইথালী বাজারে রিতা বস্ত্রালয়ের মালিক নৈকাটি গ্রামের আঃ মালেক মোড়লের ছেলে আঃ রউফ মোড়ল সোমবার রাত্র ৯.৩৯ টার দিকে দোকানের শার্টারে তালা লাগিয়ে বাড়িতে চলে যান। সকাল ৯ টার দিকে দোকানে গিয়ে শার্টার খুলে দেখেন ভিতরে মালামাল ছড়ানো ছিটানো, ক্যাশ বাক্স ভাঙ্গা, চালের টিন কাটা। মালামাল বুঝ করে দেখতে পান মূল্যবান শাড়ী, শার্ট-প্যান্ট পিচ ও গার্মেন্টস এর মালামাল যার মূল্য ৩ লক্ষাধিক টাকা এবং বাক্সে থাকা নগদ ৩০ হাজার টাকা চোরেরা নিয়ে গেছে। প্রতি রাতে বাজারে দু’জন করে নৈশ প্রহরী ডিউটি দিয়ে থাকে। তারা চুরির ঘটনা জানতে পারেনি। এব্যাপারে দোকান মালিক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অপরদিকে ইউনিয়নের শ্বেতপুর গ্রামে রাজমিস্ত্রী সুলতান আহমেদ এর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সুলতান আহমেদের ছেলে শফিকুল ইসলাম জানান, গত ২৬ ফেব্রুয়ারী দিবাগত রাতে গেটের তালা ভেঙ্গে বিল্ডিং এর ক্লপসিবল গেটের তালা ভেঙ্গে চোরেরা ঘরে ঢোকে। এরপর তারা ওয়ার ড্র’র খুলে নেয় এবং শোকেচ খুলে স্বর্ণালঙ্কার ২টি রুলি, একটি ডায়মন্ড লকেট, ২টি আংটি, ১টি চেন এবং নগদ ২০০০ টাকা, জমির দলিল, ব্যাংকের ৪টি চেকবই, ৪টি স্বাক্ষর করা চেকের পাতা চুরি করে নিয়ে যায়। সবশেষে শফিকুলের মেয়ের গলায় থাকা চেন নিতে গেলে জেগে গিযে কে কে বললে চোরেরা দ্রুত বেরিয়ে চলে যায়। এব্যাপারে পুলিশে খবর দিলে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তুষার কান্তি মাহাতো ঘটনাস্থান পরিদর্শন করেন।
« আশাশুনি মানিকখালী ও গোয়ালডাঙ্গা বেড়ী বাঁধ ভাঙ্গন স্থান পরিদর্শনে কর্মকর্তাবৃন্দ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) যশোরের শার্শায় বিএনপি নেতার বিরুদ্ধে ১৫৫ বস্তা সরকারি চাল লুটের অভিযোগ »
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে (Startup, Science Project and Innovation Ideaবিস্তারিত…
বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার প্রতাপনর ইউনিয়নের চাকলায় কপোতাক্ষ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে আরিফ হাসানবিস্তারিত…


