কয়রায় ভ্রাম্যমাণ আদালতে ২ টি ইটভাটা বন্ধ ও জরিমানা আদায়
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রায় মোবাইল কোটের মাধ্যমে দুইটি ইটভাটা বন্ধ করা হয়েছে। এবং ১ টি চুল্লির মালিককে ১০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে।
জানা গেছে ,কয়রা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, রুলী বিশ্বাস গতকাল ৪ মার্চ দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বৈধ কাগজপত্র না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ২ টি ইটভাটা বন্ধ করা হয়।
ইটভাটা দুটি হলো জায়গীরমহল গ্রামের সানাব ব্রিকস ও ঘুগরাকাটি গ্রামের মেসার্স সোহরাব ব্রিকস। এছাড়া জায়গীরমহল গ্রামের একটি ইটপোড়ানো চুল্লির কার্যক্রম বন্ধ এবং চুল্লির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক সহ ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
« ভারতে আটক ১০৬৭ বাংলাদেশির তালিকা পাওয়া গেছে : গুম কমিশনের সভাপতি (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) কয়রার দিনমজুর আঃ রহিম সবার সহযোগিতায় বাঁচতে চায় »
সম্পর্কিত সংবাদ
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবারবিস্তারিত…
রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১বিস্তারিত…


