মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে স্কুল পর্যায়ে প্রচারাভিযান

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ রূপান্তরের আওতায় আশ্বাস প্রকল্পের আওতায় স্কুল পর্যায়ে ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী) কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে মানব পাচার প্রতিরোধে শপথ বাক্য পাঠ ও  আলোচনা সভা এবং সাতক্ষীরা জেলার  CTIPs দের আয়োজনে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে প্রচারাভিযান ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটক ও ভিডিও ডকুমেন্ট প্রদর্শনী হয়। প্রদর্শনী শেষে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।  অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রনজিত সরকার ও অন্যান্য শিক্ষক মন্ডলী। এসময় রুপান্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, আশ্বাস প্রকল্পের খুলনা ক্লাষ্টারের প্রকল্প সমন্বয়কারী সুবোল ঘোষ, সাতক্ষীরা জেলা প্রোগ্রাম অফিসার দীপ্তি রায় ও কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ মন্ডল। উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড অ্যাম্বাসিডরের সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর মাঠ পর্যায়ে কার্যক্রমটি বাস্তবায়ন করছে।


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
  • আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন
  • বুধহাটায় নষ্ট রাস্তা সংস্কার করলেন এড. শহিদুল
  • আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-৮
  • বুধহাটা খেয়াঘাটে ওয়াপদা বাঁধ রক্ষায় জিও ব্যাগ আসলেও নওয়াপাড়া বাঁধ অরক্ষিত