আশাশুনি ১নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
ডাঃ রাশিদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপজেলা যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সমাজ সেবক হাফেজ আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ডাঃ রাশিদুজ্জামানকে সভাপতি, বিল্লাল হোসেন ও মোঃ মোনয়েম হোসেনকে সহ-সভাপতি, সাকিল আহম্মেদ সাধারন সম্পাদক, আকতারুজ্জামান সোহেল ও সাইদুল্লাহ সহ-সম্পাদক, আজিজুল ইসলাম বাবু বাইতুলমাল সম্পাদক ও মফিজুল ইসলামকে সহ বাইতুলমাল সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট যুব কমিটি গঠন করা হয়।
« আশাশুনি সরকারি কলেজে প্রতিযোগিদের পুরস্কার বিতরণ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) সাতক্ষীরার ঢাবি পড়ুয়াদের ‘ডুসাস’ এর নির্বাচন অনুষ্ঠিত »
সম্পর্কিত সংবাদ
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশেবিস্তারিত…
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…


