আশাশুনিতে ছাত্রদলের  প্রতিষ্ঠা পালন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার শ্রীউলা  ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে নাকতাড়া-কালিবাড়ি বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করানহয়।
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা এবং প্রধান বক্তা ছিলেন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইয়াছির আরাফাত পলাশ।
ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মুয়াব্বাজ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সহ সমন্বয়ক আব্দুল আলিম, ফরিদুজ্জামান ফরিদ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আবু রায়হান, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, হাবিবুল্যাহ হাবিল, উপজেলা বিএনপির আহবায়ক আসিফুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক খায়রুল আহসান, সদস্য সচিব জাকির হোসেন বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. গোলাম গনি দুদু, উপজেলা যুবদলের সভাপতি শরিফুল আহসান টোকন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, ফিরোজ আহম্মেদ জর্জ, বাশার, টিপু প্রমুখ।
সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির
  • গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আশাশুনিতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
  • আশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন।। আতঙ্কে এলাকাবাসী
  • আশাশুনিতে পেট্রোল পাম্প পরিদর্শনে এমপি রবিউল বাশার
  • আশাশুনিতে গাঁজা গাছ সহ একজনকে গ্রেপ্তার-১
  • আশাশুনি ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল
  • আশাশুনিতে নবাগত ইউএনও সুজন দাশ গুপ্তের যোগদান