সাতক্ষীরা পৌরসভার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিনিধি :: মঙ্গলবার বেলা ১২টায় সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সহযোগিতায়  ইউনিটের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী শওকত হোসেন ময়না। উক্ত আলোচনা সভায় ইউনিটের পক্ষ থেকে সাতক্ষীরা পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের  বিভিন্ন  স্থানে রাস্তা ড্রেন ও নলকূপ কাজের স্থান নির্ধারণ করে তালিকা  প্রস্তুত এবং শীত বস্ত্র বিতরণের বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অংশ গ্রহণকারী সদস্যদের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট ইউনিটের প্রোগ্রাম অফিসার মোঃ সাইদুর রহমান, ইউনিট লেভেল অফিসার মোঃ হাসিবুল ইসলাম সোহান, প্রজেক্ট ইঞ্জিনিয়ার রাসেল রানা। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোসাম্মৎ ফরিদা খাতুন, শেখ রফিকুর রহমান লালটু, শফিকুর রহমান পিন্টু, হাফেজ তাজমিরুল আলম, আবু সাঈদ খান,  হাফেজ মোঃ কুদ্দুস প্রমুখ






সম্পর্কিত সংবাদ

  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত