তাপস-আতিকসহ ১২ সিটি মেয়রকে অপসারণ

নিউজ ডেস্ক ::  ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সিটি করপোরেশনগুলো হচ্ছে—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন ও ময়মনসিংহ সিটি করপোরেশন।

এর আগে ৪৯৫টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫৩টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। তাদের পরিবর্তে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসকরা (ডিসি)। ৩২৩টি পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর