মনমোহনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক :: ভারতীয় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (প্রয়াত) প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। মঙ্গলবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে এ শ্রদ্ধা জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন।

মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষ করে হাইকমিশনে খোলা শোক বইয়ে শোকবার্তাও লেখেন প্রধান উপদেষ্টা।

এর আগে, ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বেলা সাড়ে ১১টায় বারিধারায় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, অধ্যাপক ইউনূস হাইকমিশনারের নিকট তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের সঙ্গে তার স্মৃতির কথা তুলে ধরেন।

বন্ধুত্বের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তিনি (মনমোহন সিং) কতো সরল ছিলেন! কতো জ্ঞানী মানুষে ছিলেন! ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক দৈত্যে পরিণত করতে সিং একটি বড় ভূমিকা পালন করেছিলেন।

মনমোহন সিং গত বৃহস্পতিবার রাতে ভারতের নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৯ সালের আগস্ট থেকে ২০২৪ সালে এপ্রিল পর্যন্ত তিনি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন।

গুণী এ ব্যক্তি পাকিস্তানের চকওয়াল জেলায় ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।

প্রয়াত প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাত দিনের শোক পালন করছে ভারত।






সম্পর্কিত সংবাদ

  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
  • শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ