১৮ লাখ টাকা কুড়িয়ে পেয়ে থানায় জমা দিলেন শিক্ষার্থীরা
নিউজ ডেস্ক :: রাজশাহীতে ১৮ লাখ টাকা কুড়িয়ে পেয়েছেন শিক্ষার্থীরা। পরে ওই টাকা থানায় জমা দেয়া হয়েছে। টাকার ব্যাগের সঙ্গে সোনালী রঙের একটি ধাতব বস্তু পাওয়া গেছে। এ ধাতব বস্তুটিতে ১৮টি ছিদ্র আছে।
পুলিশ বলছে, এই টাকা কোথা থেকে এলো তা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। রোববার ভোর ৫টার দিকে নগরীর ভদ্রা এলাকার একটি গলির ভেতর ব্যাগভর্তি এই টাকা পড়ে ছিল। সকাল ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থী নগরীর বোয়ালিয়া থানায় গিয়ে টাকাগুলো জমা দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরীর বড়কুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) শামসুল আলম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেনের উপস্থিতিতে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ টাকাগুলো গ্রহণ করেন।
থানায় টাকা জমা দিতে এসেছিলেন নাটোরের সিংড়ার রহমত ইকবাল ডিগ্রি কলেজের শিক্ষার্থী আকাশ আলীসহ কয়েকজন। তাদের বাড়ি ভদ্রা এলাকায়। আকাশ জানান, নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা রাতভর নগরীর ভদ্রা এলাকায় অবস্থান করেন।
রাতের ডিউটি শেষে তারা ভোরে বাসায় ফিরছিলেন। তখন এলাকার একটি ছাত্রাবাসের সামনে ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটিতে লাথি দিলে তারা দেখেন ভেতরে কিছু আছে। তখন তারা ব্যাগটি খুলে দেখেন ভেতরে ১০০ টাকার নোটের ১৮টি বান্ডিল। মোট টাকার পরিমাণ ১৮ লাখ। ব্যাগে তারা সোনালী রঙের একটি ধাতব বস্তুও পান। ধাতব বস্তুটিতে ১৮টি ছিদ্র আছে। এটি কোনো সংকেত বলে তারা ধারণা করছেন। এসব তারা থানায় এনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমা দিয়েছেন।
বোয়ালিয়া থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, আদালতের অনুমতি নিয়ে টাকাগুলো এখন রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে। পাশাপাশি এই টাকার মালিককে, এগুলো অবৈধ টাকা কিনা কিংবা কোনো অপরাধী এ টাকা বহন করার সময় পড়ে গেছে কিনা তা তদন্ত করা হবে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে
সম্পর্কিত সংবাদ
জেডএনআরএফ ইউনিভার্সিটিতে সহকারী পরিচালক হিসেবে যোগদান করলেন মোশারফ আদনান
ডেস্ক নিউজ :: বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সাইন্সেস-এ সহকারী পরিচালক (এডমিশনবিস্তারিত…
শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে নিয়োগ পেতে; ম্যানেজিংবিস্তারিত…


