অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা
নিউজ ডেস্ক :: মাধ্যমিকও উচ্চ মাধ্যমিকের (মাউশি) আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে গণমাধ্যম পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইন্সটিটিউটসমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
‘বাবুর বাবা’ শাকিবকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস
নিউজ ডেস্ক :: ঢাকাই মেগাস্টার শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনেক আগেই। এদিকে এই জুটির ছেলে আব্রাম খান জয়কে নিয়েই এখন অপুর সংসার। তাই তো ছেলের বাবা হিসেবে শাকিবকে কখনও সম্মান ও ভালোবাসা প্রকাশ করতে কার্পণ্য করেন না অপু বিশ্বাস। মাঝে মাঝেই বিভিন্ন সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে স্মৃতিচারণ করেন অপু। নায়কের প্রতি তার ভালবাসা কতটা, তা প্রকাশ করেন প্রতি কথায়। শাকিব কখন কোথায় যায়, কী করে সবকিছুর খবর রাখেন অপু। ছেলের বাবাকে নিয়ে কোনো সুসংবাদ আসলে সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে ভক্ত অনুরাগীদের কাছে ভাগ করে নেন নায়িকা।বিস্তারিত…
কোটাবিরোধী আন্দোলনরত ছাত্ররা বীর মুক্তিসেনা : জি এম কাদের
নিউজ ডেস্ক :: বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ছাত্র/ছাত্রীদের আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করছি। এই যৌক্তিক আন্দোলনে সশস্ত্র বাধাদানের ঘটনার নিন্দা জানাচ্ছি। কোটাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণদের আমার অভিনন্দন। তাদের আমি ‘বীর মুক্তিসেনা’ হিসেবে অভিহিত করতে চাই। মঙ্গলবার এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, বাঙালি জাতির ইতিহাসে সুদীর্ঘকাল থেকে বৈষম্যের মাধ্যমে সৃষ্ট বঞ্চনা, নিপীড়ন, নির্যাতন ও দারিদ্র্যের অভিশাপ প্রচলিত ছিল। বৈষম্যের এই অভিশাপ থেকে মুক্তি লাভের জন্য তারা বারবার সংগ্রাম করেছে, অনেকে আত্মদান করেছে এবং বারংবার বিজয়ী হয়েছেন। কিন্তু তাদের সেই বিজয়বিস্তারিত…
দেশে ফিরেছেন ৬৯ হাজার ৭৪২ জন হাজী, ৬৫ জনের মৃত্যু
এবার পবিত্র হজ পালন করতে গিয়ে ৬৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ৫২ জন এবং নারী ১৩ জন। তাদের মধ্যে মক্কায় ৫১ জন, মদিনায় পাচঁজন, মিনায় সাতজন ও জেদ্দায় দুইজন মারা গেছেন। সোমবার (১৫ জুলাই) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে আরো বলা হয়, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৬৯ হাজার ৭৪২ জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ১৯৬টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৪, সৌদি এয়ারলাইন্স ৭৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৮টি ফ্লাইট পরিচালনা করে। হজ শেষে গত ২০ জুন থেকে দেশেবিস্তারিত…
মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের একমাত্র লক্ষ্য : প্রধানমন্ত্রী
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে নেমে দেওয়া স্লোগান নিয়ে মনোক্ষুণ্ন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটিকে দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী, রাজাকার বাহিনী যেভাবে এদেশে অত্যাচার করেছে। তাদের সেই অত্যাচার, রাস্তায় লাশ পড়ে থাকা এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না।’ সোমবার (১৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সমূহের ২০২৪-২৫ অর্থবছরের ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর’ এবং ‘শুদ্ধাচার পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, লাখো শহীদ রক্ত দিয়ে গেছে, লাখো মা-বোনবিস্তারিত…
আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
আশাশুনি প্রতিনিধি :: আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় রেজাউল সানা নামে এক বাই সাইকেল চালক নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। রবিবার (১৪ জুলাই) সকাল ৯.৩০ টার দিকে আশাশুনি-ঘোলা ত্রিমোহনা সড়কে কোদন্ডা আমতলা মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উপজেলা সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের আনসার সানার ছেলে রেজাউল সানা (৬০) দুর্গাপুর থেকে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়ি আদালতপুর যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌছলে পিছন দিক ঘোলা থেকে সাতক্ষীরা গামি খুলনা মেট্রো-জ-০৫-০০৩৪ যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাওয়ার পথে সাইকেল চালক রেজাউল সানাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর বাস চালক দ্রুত গতিতে বাস নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্তবিস্তারিত…
স্পেনকে হারাতে যা করতে হবে ইংল্যান্ডকে
তিকিতাকা থেকে বেরিয়ে এসেছে স্পেন। তারা এখন গতিশীল ফুটবলে আক্রমণে যায় এবং গোলের সুযোগ তৈরি করে। যে দলটি ১৫ বছরের বেশি সময় ধরে এক ধাঁচের ফুটবল খেলে এসেছে, তারা অল্প সময়ের ব্যবধানে নতুন কৌশল দারুণভাবে আয়ত্ব করে নিয়েছে। এবারের ইউরো জয়ে এই স্পেনই ফেভারিট। যদিও ফুটবলে সবসময় ফেভারিট-তত্ত্ব খাটে না। ফাইনাল এক ম্যাচের খেলা। দিন যাদের ভালো যাবে, তারাই জেতে শিরোপা। ইংল্যান্ড সেই দিনটিই চাইবে। তিন বছর আগে ফাইনাল মঞ্চে টাইব্রেকারে হেরে যন্ত্রণার যে শেল বুকে বিঁধেছিল, সেটি তুলে শিরোপা ঘরে তুলতে চায় গ্যারেথ সাউথগেটের দল। কিন্তু এবারের প্রতিপক্ষ সববিস্তারিত…
জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ জয় ভারতের
প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে হেরে বেশ লজ্জার মুখে পড়েছিলো বিশ্বচ্যাম্পিয়ন ভারত। কিন্তু পরবর্তী টি-টোয়েন্টিতে সেই আক্ষেপ ঘুচিয়ে দেয় ভারত। শনিবার (১৩ জুলাই) চতুর্থ টি-টোয়েন্টিতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা। জিম্বাবুয়ের দেওয়া ১৫৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করতে থাকেন ভারতীয় দুই ওপেনার জয়সওয়াল ও গিল। মাত্র ৩ ওভার ৫ বলেই স্কোরবোর্ডে ৫০ রান জমা করেছিলেন তারা। এদিকে রান তাড়ায় বেশি আক্রমণাত্মক ছিলেন জয়সওয়াল। শুরু থেকে ঝোড়ো ব্যাটিং করা এই বাঁহাতি ব্যাটার ফিফটি তুলে নেন ২৯ বলে। ফিফটির পরবিস্তারিত…
বাংলাদেশ থেকে তিন হাজার কর্মী নেবে ইউরোপের ৪ দেশ
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) চারটি দেশ বাংলাদেশ থেকে তিন হাজার কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। দেশ চারটি হলো ইতালি, জার্মানি, গ্রিস ও রোমানিয়া। রোববার (১৪ জুলাই) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা জানান। এর আগে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি মন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, এই তিন হাজার কর্মীর দক্ষতার ওপর নির্ভর করে ভবিষ্যতে আরও কর্মী নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত। পাশাপাশি বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পরও ২০৩২ সাল পর্যন্ত যাতে আমাদের পণ্যের জন্য ইইউ থেকেবিস্তারিত…
দৌলতপুরে সেপটিক ট্যাংকে পড়ে ২ জনের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে নির্মাণ শ্রমিকসহ ২জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১জন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যেপাড়া গ্রামের মোশারফ হোসেনের বাড়িতে কাজ করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে লিটন বিশ্বাস (৩০) নামে এক নির্মাণ শ্রমিক রয়েছেন এবং তাকে উদ্ধার করতে নেমে রাজন হোসেন (২৮) নামে স্থানীয় এক ব্যক্তি রয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহত রাজন হোসেনর ছোট ভাই মিজান হোসেন (১৮)। নিহত লিটন বিশ্বাস একই এলাকার হারান বিশ্বাসের ছেলে এবং ইয়ারুল হোসেনের ছেলে রাজন হোসেন। দূর্ঘটনার বিষয়েবিস্তারিত…


