পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এদিকে, বার্তা সংস্থা এ এফপি জানিয়েছে, বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন। এদিকে, দেশের বর্তমানবিস্তারিত…

অন্তর্বর্তী সরকার গঠন হবে, সব হত্যার বিচার হবে: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। েআজ সোমবার (৫ আগস্ট) সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এ তথ্য জানান। সেনাপ্রধান বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে। সেনাবাহিনীর প্রতি আশা রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে। জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি।বিস্তারিত…

যশোরে শাহীন চাকলাদারের হোটেলে আগুন, নিহত ৬

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ। শহরের চিত্রার মোড়ে অবস্থিত ১৪ তলা ওই হোটেলে অগ্নিসংযোগ করা হয়। সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, জাবির হোটেলে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মরদেহ হাসপাতালে রয়েছে। এছাড়া আহত প্রায় শতাধিক। যশোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জরুরি কল সেন্টার থেকে জানানো হয়, জাবির হোটেল ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে এখনো কাজবিস্তারিত…

সময় ও একাত্তরের সম্প্রচার বন্ধ

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর কট্টর আওয়ামী ঘরানার হিসেবে পরিচিত বিভিন্ন গণমাধ্যমে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেসরকারি টেলিভিশন সময় ও একাত্তরের। চ্যানেল দুটির সম্প্রচার পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়া ইনডিপেনডেন্ট নিউজের সরাসরি সম্প্রচার বন্ধ রয়েছে। সময় নিউজের কর্মকর্তারা জানান, সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় আকস্মিকভাবেই বাংলামোটরে তাদের কার্যালয়ে হামলা চালায় একদল ব্যক্তি। ওই সময় কার্যালয়ে ঢুকে তারা ভাঙচুর শুরু করে। এছাড়া সংবাদকর্মীদেরও মারধর করা হয়। কার্যালয়ে হামলার পাশাপাশি সড়কে সময় নিউজের গাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। একই ঘটনা ঘটেছে রাজধানীর বারিধারায় কূটনৈতিক এলাকায় একাত্তরবিস্তারিত…

চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিউজ ডেস্ক :: চিত্রনায়িকা আরিফা পারভিন জামান মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তার বিরুদ্ধে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড থেকে ঋণ নিয়ে ১ লাখ ৬ হাজার ২১১ টাকা পরিশোধ করার সময় চেক ডিজঅনারের মামলায় দুইবার সমন জারি করা হয়। তবে আদালতে হাজির না হওয়ায় গত ২৪ জুলাই এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত। শনিবার (৩ আগস্ট) আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের আইনজীবী আবু আল নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চেক ডিজঅনার হওয়ায় চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে ২০২৩ সালের ৩ ডিসেম্বর ঢাকার একটি আদালতে আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুশফিকুর রশীদবিস্তারিত…

আজ থেকে মাঠে থাকবে আ. লীগ, কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক :: চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই রবিবার (৪ আগস্ট) রাজধানীর সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এ ছাড়া সোমবার (৫ আগস্ট) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি। আজ শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোনও রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না। আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। গতকাল এবং আজকেও আমাদেরবিস্তারিত…

জাপানকে হারিয়ে সেমিতে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক :: প্যারিস অলিম্পিকে নারী ফুটবলে সেমিফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার যুক্তরাষ্ট্র ১-০ গোলে হারিয়েছে জাপানকে। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য থাকলে গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগকরা সময়ে (১০৫+২) বাঁ পায়ের শটে গোল করেন ট্রিনিটি রোডমান। তাকে অ্যাসিস্ট করেন এমিলি ফক্স। নোয়াহকে হারিয়ে দিয়ে চমক লুই এরনোয়াহকে হারিয়ে দিয়ে চমক লুই এর ম্যাচের বল দখল ও গোলমুখে শট দুটোতেই এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র অলিম্পিক নারী ফুটবলে চারবার স্বর্ণ পদক জিতেছে। সবশেষ তারা জিতেছিল ২০১২ অলিম্পিকে। ১৯৯৬ থেকে অলিম্পিকে নারী ফুটবল হয়ে আসছে। নারী ফুটবলে খেলে থাকে জাতীয় দলই।

কলকাতা বিমানবন্দরের রানওয়ে বৃষ্টির পানিতে ডুবে গেল

নিউজ ডেস্ক :: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে কলকাতার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া বৃষ্টির পানি জমা হয়েছে শহরটির নেতাজি সুভাস চন্দ্র বোস বিমানবন্দরে। এ ছাড়া পানিতে ডুবে গেছে কলকাতার বিমানবন্দরের রানওয়ে এবং ট্যাক্সিওয়ে। অবশ্য এতে বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। শনিবার (৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রানওয়েতে পানি উঠে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে বিমানবন্দরের রানওয়ে এবং ট্যাক্সিওয়ে জলমগ্ন অবস্থায় দেখা গেছে। কলকাতা ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে দিল্লিতে বৃষ্টির কারণেবিস্তারিত…

খুলনায় পুলিশ হত্যা মামলায় আসামি ১২০০

নিউজ ডেস্ক ::কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় খুলনায় পুলিশ সদস্য সুমন ঘরামী হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে লবণচরা থানায় এসআই মোস্তফা সাকলাইন বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় অজ্ঞাত পরিচয় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। তবে, এ মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান লবণচরা থানার ওসি মমতাজুল হক। এছাড়া কোটা সংস্কার আন্দোলন চলাকালে শুক্রবার বিকেলে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় আলাদা দুটি মামলা হয়েছে। জানা গেছে, নিহত সুমন ঘরামীর বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায়। স্ত্রী ও মেয়েকে নিয়ে খুলনাবিস্তারিত…

বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল

নিউজ ডেস্ক:: বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন জারি করে। এরপর থেকে মানববন্ধন, অর্ধদিবস কর্মবিরতি, স্মারকলিপি দেওয়াসহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষক ও কর্মকর্তারা। দাবি না মানায় এক পর্যায়ে সর্বাত্মক কর্মবিরতিতে যান তারা। চলতি অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকেই সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম যাত্রা শুরু করে। ২ জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সমাজের সববিস্তারিত…