সাতক্ষীরায় বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরার কুশখালী বিওপির দায়িত্বপূর্ এলাকার সীমান্ত থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে । সোমবার রাতে কুশখালী বিজিপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ সুলতান মাহমুদ ও হাবিলদার আজমলসহ একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে।পরবর্তীতে আভিযানিকদল উক্ত এলাকা তল্লাশী করে ০১ টি পিস্তল (দেশীয়) ও ০৮ রাউন্ড গুলি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১১,৬০০/-(এগার হাজার ছয়শত) টাকা। সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক জানান,উদ্ধার করা অস্ত্র গুলি সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়রী করে জমা করা হয়েছে।
ছাত্রদল-শিবির ও বামের একসঙ্গে কাজ করার অঙ্গীকার
নিউজ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার অভ্যুত্থান সংহতকরণ, ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিষয়সহ বিভিন্ন কার্যসূচিকে সামনে রেখে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ছাত্রদল, বাম ও ইসলামী ছাত্র সংগঠনের নেতারা। সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র অডিটোরিয়ামে এক বৈঠকে সবাই একত্র হয়। রাত সোয়া ১০টা পর্যন্ত চলে বৈঠক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির আহ্বানে এই বৈঠকে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশনসহ বেশ কয়েকটি বামপন্থি সংগঠন এবং ইসলামী ছাত্র সংগঠনগুলোর মধ্যে ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন,বিস্তারিত…
উচ্চফলনশীল সয়াবিনের জাত উদ্ভাবন
নিউজ ডেস্ক :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) সয়াবিনের একটি উচ্চফলনশীল জাত উদ্ভাবন করা হয়েছে। জলাবদ্ধতা সহনশীল উচ্চফলনের সয়াবিনের নতুন এ জাতটির নামকরণ করা হয়েছে বিইউ সয়াবিন-৫। জানা গেছে, তাইওয়ানের এশিয়ান ভেজিটেবল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এবং দেশের নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকা থেকে প্রায় ২০০ জার্মপ্লাজম সংগ্রহ করে ২০০৬ সাল থেকে সয়াবিন নিয়ে গবেষণা চালানো হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগ এ গবেষণা চালায়। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের কারণে হঠাৎ অতিরিক্ত বৃষ্টি হয়। ফলে পানি জমে জলাবদ্ধতা দেখা দেয় এবং সয়াবিনের ক্ষতিসাধন করে। এর পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখবিস্তারিত…
সোশ্যাল ইসলামী ব্যাংকের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ
নিউজ ডেস্ক :: সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি- এর ‘বিজনেস পারফরমেন্স রিভিউ মিটিং’ সম্প্রতি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আবদুল হান্নান খান, মোহাম্মদ হাবীবুর রহমান এবং মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার, ইনভেস্টমেন্ট ইনচার্জ, জিবি ইনচার্জ ও ফরেন ট্রেড ইনচার্জরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভার শুরুতে বৈষম্যবিরোধী ও রাষ্ট্র সংস্কার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধাবিস্তারিত…
বুধবার খুলছে প্রাথমিক বিদ্যালয়
সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোয় পুরোদমে শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় দাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ও শিশু কল্যাণ ট্রাস্টের মহাপরিচালককে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ৩ আগস্ট জারি করা অফিস আদেশের কার্যকারিতা রহিত করা হলো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সববিস্তারিত…
কলারোয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত
কামরুল হাসান।। কলারোয়ায় উপজেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের উপজেলা মোড়স্থ বাসভবন চত্বর থেকে বের হওয়া বিশাল মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কলারোয়া বাজারে চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিগত ১৭-১৮ বছর আওয়ামী লীগের কারণে আমরা কোন মিছিল সমাবেশসহ রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেনি। প্রতিনিয়ত হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি। আমরা কিন্তু কিছুই বলিনি, ভুলেনি। এমনকি সাবেক এমপি হাবিবসহ চারজনকে কথিত মামলায় হাস্যকর ৭০ বছরের সাজাসহ অন্যান্য নেতাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এমনকি জেলখানায়বিস্তারিত…
শরীরে প্রোটিনের ঘাটতি বুঝবেন কীভাবে?
আপনি কী ধরনের খাবার খাচ্ছেন, তার উপর নির্ভর করে শরীর সব ধরনের জরুরি উপাদান পাচ্ছে কি না। যেমন খাদ্যাভ্যাসের গোলমালের কারণে অনেক সময়েই শরীরে প্রোটিনের অভাব দেখা যায়। তবে সহজে তা বোঝা যায় না। ঘাটতির মাত্রা বাড়তে থাকলে তখন নানা ধরনের অসুস্থতা দেখা দেয়। সমস্যা বাড়ে সে সময়ে। কারও কর্মশক্তি কমে যায়। কারও বা বিপাকহার দুর্বল হয়ে যায়। শরীরে ইনসুলিন হরমোনের উৎপাদনে সমস্যা হয়। কিন্তু এই অবস্থায় পৌঁছানোর আগেই সতর্ক হওয়া জরুরি। প্রোটিনের ঘাটতি বড় কোনও সমস্যা ডেকে আনতে না পারে শরীরে। তাই শরীর পর্যাপ্ত প্রোটিন পাচ্ছে কি না, সেবিস্তারিত…
ক্রীড়াঙ্গনে আওয়ামী লীগের সাকিব ছাড়া সবাই আড়ালে
বিগত দেড় দশক ধরে আলোচনা-সমালোচনা আর নানাবিধ কর্মকাণ্ডে মুখরিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বাভাবিক কাজের বাইরেও দেশের রাজনীতির নামী অনেক মুখের আনাগোণা ছিল মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামের আশপাশে। কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন বহুদিন ধরেই ছিলেন ক্রিকেট বোর্ডের সভাপতি। শুধু নাজমুল হাসানই না, ক্রিকেট বোর্ডের আশেপাশে ছিলেন রাজনীতির আরও অনেকেই। বিসিবির সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল (কুমিল্লা-১০), বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), বিসিবির সাবেক পরিচালক গোলাম দস্তগীর গাজী (নারায়ণগঞ্জ-১) ছিলেন সংসদের সদস্য। পরিচালকদের মধ্যে আ জ ম নাসির উদ্দিন ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোশনের সাবেকবিস্তারিত…
আবু সাঈদ হত্যা: বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় ওই সময় দায়িত্বে থাকা রংপুরের ঊর্ধ্বতন দুই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই দুই কর্মকর্তা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো.মনিরুজ্জামান এবং রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক মো. আবদুল বাতেন। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা–১–এর সচিব মো. জাহাঙ্গীর আলম প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল
ডেস্ক রিপোর্ট :: আওয়ামী লীগকে ঘিরে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে ও স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১ টায় শহরের নারিকেলতলা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে খুলনা রোড মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভূট্টো ও জেলা কৃষকদলের আহবায়ক মো. সালাউদ্দিন লিটন। এ সময় নেতারা বলেন, স্বৈরাচার ও খুনি হাসিনার সরকারকে কেউ কেউ পুনর্বাসন করতে চাইছে। এমন চেষ্টা করা হলে উপদেষ্টার পদবিস্তারিত…


