কলারোয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি থেকে ৫ দফা দাবি
কামরুল হাসান,কলারোয়া ।। কলারোয়ায় ৫ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা ও পৌর বিএনপি। রবিবার (১৮ আগস্ট) দুপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল শেষে পোস্ট অফিসের সামনে আয়োজিত এক সমাবেশে ৫দফা দাবি ও কর্মসূচি ঘোষণা করেন। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু। ৫দফা দাবির মধ্যে আছে- ১. বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ কারাবন্দী ও বিএনপি নেতৃবৃন্দের নামে দায়ের করা সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে, ২. ২০১৫ সালের ১৪জুলাই ২৭ রমজান রাতে কলারোয়া সোনালী ব্যাংকে ডাকাতি ওবিস্তারিত…
হাসিনার গোপন কারাগার ‘আয়নাঘরের’ বর্ণনা দিলেন গুম হওয়া ব্যারিস্টার
নিউজ ডেস্ক :: নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে ভিন্ন মতালম্বীদের কঠোরভাবে দমন করেছিলেন বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত নেতা শেখ হাসিনা। তার শাসনামলে গুম, খুন অনেকটাই স্বাভাবিক রীতি নীতিতে পরিণত হয়েছিল। ২০১৬ সালে জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাসেমকে গুম করা হয়। তাকে নিয়ে যাওয়া হয় ‘আয়নাঘর’ নামে পরিচিত হাসিনার গোপন কারাগারে। যেখানে তিনি দীর্ঘ ৮ বছর বন্দী ছিলেন। বার্তা সংস্থা এএফপির বরাতে লুক্সেমবার্গভিত্তিক গণমাধ্যম আরটিএল আহমদ বিন কাসেমের সাক্ষাৎকারটি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, চোখ বেঁধে, হাতকড়া পরিয়ে ব্যারিস্টার আহমদকে মুক্তি দেয়া হয়েছিল হাসিনার ওই গোপন কারাগার থেকে।বিস্তারিত…
নাটকীয় পরিস্থিতি : জামায়াতের আমীরের মূল্যায়ন
নিউজ ডেস্ক :: নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা। সেনাপ্রধান, প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। গেল কয়েকটি দিন জামায়াতের জন্য চরম নাটকীয়। দলটি এখনো নিষিদ্ধ। তবে সেটা কেবলই কাগজে কলমে। ব রং শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে এক যুগেরও বেশি সময় পর স্বাভাবিক জীবনযাপন করছেন দলটির নেতাকর্মীরা। খুলে দেয়া হয়েছে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়। নতুন এই পরিস্থিতি নিয়ে নিজের মূল্যায়ন জানিয়েছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন রাজনীতি সংশ্লিষ্ট নানা ইস্যুতে। তার সাফ কথা, ‘আমরা অন্যায়ের কাছে মাথানত করিনি।’ কৃতজ্ঞতা জানিয়েছেন বিশেষত ছাত্রদের প্রতি। জামায়াত নতুন কোনো দল তৈরিবিস্তারিত…
ভারতের প্রধান বিচারপতি বললেন
স্বাধীনতার মূল্য কতটা বাংলাদেশ সংকট দেখিয়ে দিয়েছে
নিউজ ডেস্ক ::ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন- বাংলাদেশ সংকট দেখিয়ে দিয়েছে স্বাধীনতার মূল্য কতটা। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সুপ্রিম কোর্ট চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, স্বাধীনতা দিবস আমাদেরকে দেশের জনগণের একে অপরের প্রতি দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। জাতিকে সংবিধানের সব মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। প্রধান বিচারপতি চন্দ্রচূড় আরও বলেন, বাংলাদেশে এখন যেটা ঘটছে তা স্বাধীনতা কতটা মূল্যবান তা পরিষ্কারভাবে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। স্বাধীন হওয়া বা স্বাধীনতা মঞ্জুর হওয়া সহজ। কিন্তু এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ তা অনুধাবনের জন্য আমাদের অতীতেরবিস্তারিত…
যে আমলের সওয়াব লিখতে ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করেন
মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার বান্দারা পৃথিবীতে এমন একটি আমল করেন, যে আমলটি করার সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন আল্লাহ তাআলা অগণিত ফেরেশতাদেরকে নাজিল করেন। যারা ঐ আমলটির সওয়াব লিখার জন্য পরস্পরে প্রতিযোগিতা শুরু করেন। আর সে আমলটি হলো, নামাজে রুকু থেকে উঠে আল্লাহর প্রশংসা সম্বলিত ছোট একটি দোয়া; যা পাঠকারীর জন্য সওয়াব লিখার জন্য ৩০ এর অধিক ফেরেস্তারা প্রতিযোগিতায় লেগে যায়। হাদিস: এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা.) এর পেছনে নামাজ পড়ছিলেন, নবী (সা.) যখন রুকু থেকে মাথা তুলে ‘সামিআল্লাহুলিমান হামিদাহ’ (অর্থ: যে আল্লাহর প্রশংসা করিয়াছে, আল্লাহ তাহার প্রশংসা কবুল করিয়াছেন) বললেনবিস্তারিত…
নতুন স্মার্টফোন কেনার টিপস
নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে হয়। না হলে আপনি আপনার জন্য সঠিক ফোনটি বেছে নিতে ব্যর্থ হবেন। বাজারে শত শত ফোন। এসব ফোন থেকে সঠিক ফোনটি বেছে নেওয়ার কিছু কৌশল বা টিপস জানুন। ডিসপ্লে- একটি ৫.৫- ৬ ইঞ্চির এইচডি বা কিউএইচডি ডিসপ্লেসহ একটি ফোন সাধারণত আদর্শ। এটিকে আপনার পকেটে বা পার্সে বহন করা সহজ হয়ে ওঠে। প্রসেসর- প্রসেসরের ক্ষমতা বিচার করার জন্য প্রসেসিংয়ের গতি দেখা প্রয়োজন, যা গিগাহার্টজের পরিপ্রেক্ষিতে প্রকাশ করা হয়। গতি যত বেশি হবে প্রসেসর তত দ্রুত হবে। কোনও ইউজারের যদি প্রচুর ফটো/ভিডিও এডিটিং করারবিস্তারিত…
হেফাজত সমাবেশে গুলি : শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করে মামলা
২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে এমন অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল ফারাবীর আদালতে এ মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী। এসময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান,বিস্তারিত…
সাগর উত্তাল, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুও সক্রিয়। এর প্রভাবে দেশের ১৩ অঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। সাগর বন্দরগুলোতে ৩ নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সপ্তাহজুড়ে দেশের সব বিভাগে এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহবিস্তারিত…
পাগলা মসজিদের সিন্দুকে পাওয়া ২৮ বস্তায় মিলল ৭ কোটি টাকা
কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি লোহার দানবাক্স খোলা হয়েছে। ৩ মাস ২৬ দিন পর আজ শনিবার সকাল সাড়ে ৮টায় দানবাক্সগুলো খোলা হয়। সেখান থেকে এবার রেকর্ড ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। টাকা গণনার কাজে অংশ নিয়েছে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে গড়া ৩৫০ জনের একটি দল। এই কাজে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া মমতাজ, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলামও। কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম, কিশোরগঞ্জের জেলাবিস্তারিত…
কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের তিন জন নিহত
অনলাইন ডেস্ক :: কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। রোববার (১৮ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-পেকুয়া উপজেলার ৬নং ওয়ার্ডের শিলখালী জারুল বনিয়া সেগুন বাগিচার সরোয়ারের স্ত্রী মমতাজ (৩২), একই পরিবারের সরোয়ারের কন্যা ময়না (১৩) ও একই ওয়ার্ডের হোসেনের কন্যা তোহা (৮)। পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অতিবৃষ্টির কারণে মাটি নরম হয়ে পাহাড় ধসে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


