‘আলো আসবেই’ গ্রুপে কখনো প্রবেশ করিনি

নিউজ ডেস্ক::সম্প্রতি ‘আলো আসবেই’ নামে শিল্পীদের গোপন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে। যেখানে গত সরকারের সমর্থকঅভিনয়শিল্পীদের একটি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমানোর জন্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনা করেছেন। সামাজিক মাধ্যমে এগুলো ভাইরাল হওয়ার পর গ্রুপের সদস্যরা ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এবার এ নিয়ে মুখ খুললেন সেই গ্রুপে থাকা অভিনেতা ফজলুর রহমান বাবু। ফেসবুকে পোস্ট দিয়ে তিনি লিখেন, একটা গ্রুপের এডমিনের কাছে ফোন নম্বর থাকলেই তিনি সেই গ্রুপে যাকে খুশি, যতজন খুশি অ্যাড করতে পারেন। অনেক গ্রুপ আছে সেখান থেকে চাইলেও কেউ বের হতে পারে না।বিস্তারিত…

ওবায়দুল কাদের ছিলেন মিতুর গডফাদার

নিউজ ডেস্ক::সাম্প্রতিক সময়ে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে চিত্রনায়িকা জাহারা মিতুর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে চলছে জোর চর্চা। মিতুকে একাধিকবারই কাদেরের সঙ্গে দেখা গেছে। এমনকি তার প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করতে পর্যন্ত এসেছিলেন এই নেতা। তারও আগে মিতুর প্রথম সিনেমার মহরতেও উপস্থিত ছিলেন কাদের। ‘আগুন’ নামের সেই ছবির মাধ্যমেই নায়িকা বনে যান তিনি। তবে শেষ পর্যন্ত অফসাইডের নায়িকা হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। যদিও তার বিলাসবহুল জীবনযাপন নিয়েও চলছে আলোচনা। ঘন ঘন বিদেশ সফর, পাঁচ তারকা হোটেলে রাতযাপনসহ নানা বিষয় সামনে এসেছে। অনেকের মতে, মিতুর গডফাদারবিস্তারিত…

পুরস্কার ফিরিয়ে দিলেন সুদীপ্তা

নিউজ ডেস্ক::আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে সরকারি চাকুরেদের নিয়ে ব্যঙ্গ করে মন্তব্য করেন কাঞ্চন মল্লিক। এদিকে বন্ধু কাঞ্চনের কথার প্রতিবাদ জানিয়ে রাজ্য সরকারের দেয়া ‘বিশেষ পুরস্কার’ ফিরিয়ে দিলেন সুদীপ্তা চক্রবর্তী। অভিনেত্রী বলেন, কাউকে তোষামোদ করে নয়, নিজের যোগ্যতায় এই সম্মান পেয়েছিলাম। আজ সেই পুরস্কার ফিরিয়ে দিয়েছি। সূত্র:নিউজ ডেস্ক  

গাজীপুরে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

নিউজ ডেস্ক::গাজীপুরের ভাওয়াল উদ্যানের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া না গেলেও তিনি ভ্যানের সহকারী ছিলেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ভাওয়াল উদ্যানের ৩ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়ে সালনা হাইওয়ে থানার ডিউটি অফিসার জেসিকা আক্তার বলেন, পুলিশ ‘৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আহতদেরও ওই হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।বিস্তারিত…

আনসারদের মারধরে আহত সেই গাড়িচালকের মৃত্যু

নিউজ ডেস্ক::গত ২৫শে আগস্ট রাতে সচিবালয়ের সামনে আন্দোলনরত আনসারদের মারধর ও লাঠির আঘাতে আহত গাড়িচালক শাহীন হাওলাদারের (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহীনের ছেলে হাসান আহমেদ বিশাল বলেন, আমাদের বাড়ি বাগেরহাট জেলার মোংলা থানার দক্ষিণ বাজিকারের খণ্ড গ্রামে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে ঢাকাতেই থাকি। আমার বাবার সচিবালয়ের সামনে রেন্ট-এ-কারের অফিস রয়েছে। সেখানকার গাড়ি চালাতেন। গত ২৫শে আগস্ট সাধারণ আনসার সদস্যরা যখন সচিবালয় ঘেরাও করেন, সেখানে শিক্ষার্থীরা উপস্থিত হলে তাদের ওপর হামলা করে আনসার সদস্যরা। এসব শুনেবিস্তারিত…

আত্মপক্ষ সমর্থনে যা বললেন জ্যোতি

নিউজ ডেস্ক::৩রা সেপ্টেম্বর ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, যা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে গ্রুপটি খোলা হয়। গ্রুপে সরকারপন্থি শিল্পীরা আক্রোশ প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষার্থী ও তাদের পক্ষে থাকা শিল্পীদের প্রতি। এমনকি ছাত্রদের গায়ে ‘গরম জল’ ঢেলে দেয়ার মতো কথাও বলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। ‘আলো আসবেই’ নামক সেই গ্রুপে ছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিও। এ বিষয়ে তিনি বলেন, এটা সত্য যে আমাদের এমন একটি গ্রুপ ছিল। যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুরবিস্তারিত…

গ্লোবাল অ্যাম্বাসেডর আলিয়া ভাট

নিউজ ডেস্ক::অভিনয়ের পাশাপাশি একজন সফল উদ্যোক্তা ও বিনিয়োগকারী অভিনেত্রী আলিয়া ভাট। ‘এড-এ-মাম্মা’ নামে তার একটি পোশাক ব্র্যান্ড রয়েছে। এমনকি তিনি গুচির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবার ল’রিয়াল প্যারিসের গ্লোবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তিনি। ঐশ্বরিয়া রায় বচ্চন, সোনম কাপুরের পর ব্র্যান্ডের মুখ হিসেবে বেছে নেয়া হয়েছে আলিয়াকে। সূত্র:নিউজ ডেস্ক

দেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল গঠন জাতিসংঘের

নিউজ ডেস্ক::আন্তর্জাতিক ডেস্ক ::বাংলাদেশের পূর্বাঞ্চলে তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তহবিল গঠন করেছে জাতিসংঘ। বুধবার সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক। তিনি বলেছেন, আমরা আপনাদের জানাতে চাই বাংলাদেশে জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী জয়েস মসুয়া জাতিসংঘের নিজস্ব সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ) থেকে ৪ মিলিয়ন ডলার বরাদ্দ করেছেন। বন্যায় ক্ষতির পরিমাণ উল্লেখ করে ডুজাররিক আরও বলেন, গত মাসের শেষ থেকে বন্যায় বাংলাদেশে প্রায় ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তহবিলের অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।বিস্তারিত…

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪, গ্রেপ্তার ১৪ বছরের কিশোর

নিউজ ডেস্ক::আন্তর্জাতিক ডেস্ক ::যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এঘটনায় সন্দেহভাজন এক ১৪ বছরের কিশোরকে আটক করেছে পুলিশ। আটক কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, বুধবার জর্জিয়ার আপালেচি হাইস্কুলে বন্দুক হামলায় দুই শিক্ষার্থী এবং দুই শিক্ষক নিহত হয়েছেন। স্কুলটির শিক্ষার্থী সংখ্যা প্রায় ২ হাজার।  পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই স্কুলের শিক্ষার্থী কোল্ট গ্রেকে ক্যাম্পাসের দুই কর্মকর্তা গ্রেপ্তার করেছেন। প্রাপ্তবয়স্ক হিসেবেই তার বিচার কার্যক্রম পরিচালিত হবেবিস্তারিত…

ভুটানের বিপক্ষে জয়ের লক্ষ্যেই নামবে বাংলাদেশ

নিউজ ডেস্ক::ভুটানের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচই জিতেছে বাংলাদেশ। এবারও সেই ধারা অব্যাহত রাখতে চান জামাল ভূঁইয়া-তপু বর্মণরা। সেই লক্ষ্য নিয়েই ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। চাংলিমিথাং স্টেডিয়ামে দু’দল মুখোমুখি হচ্ছে আজ। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।  প্রথম ম্যাচ খেলতে নামার আগে জয়ের ব্যাপারে আশাবাদী কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্প্যানিয়ার্ড কোচ বলেন, ‘নিশ্চিতভাবেই এখানে আমরা দুটো ম্যাচ জয়ের জন্য এসেছি। তবে আমাদের আগামী বছরের প্রতিযোগিতাগুলোর জন্য সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরের উইন্ডো গুরুত্বপূর্ণ। কেননা অফিশিয়াল টুর্নামেন্টগুলোই মূল, যেগুলো আগামী মার্চে শুরু হবে এবং এ কারণেবিস্তারিত…