আলটিমেটামের পর আবারও রাজপথে সাত কলেজের শিক্ষার্থীরা

নিউজ  ডেস্ক  ::  ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম শেষে প্রতিক্রিয়া না পেয়ে আবারও আন্দোলনে নেমেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে সাত কলেজের এক হাজারেরও বেশি শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।পরে মিছিলটি কলেজ প্রদক্ষিণ করে মিরপুর রোড হয়ে সাইন্সল্যাবে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা- ‘অধিভুক্তি নাকি মুক্তি? মুক্তি মুক্তি’; ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না মানব না’; ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’; ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তি পাক’; ‘নিপীড়নবিস্তারিত…

শুভ জন্মদিন মাহফুজ আহমেদ

নিউজ  ডেস্ক  ::  এক সময় ছোট-বড় দুই পর্দায় সমানতালে অভিনয় করেছেন। কুড়িয়েছেন দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা। দেখিয়েছেন তার অভিনয়ের যোগ্যতা। কিন্তু এখন অনেকটাই আছেন অভিনয় থেকে দূরে। তিনি হলেন অভিনেতা মাহফুজ আহমেদ। আজ ২৩ অক্টোবর গুণী এ অভিনেতার জন্মদিন।নব্বইয়ের দশক থেকে কথা সাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদের অনুপ্রেরণায় অভিনয় জীবন শুরু করেন। তিনি হ‍ুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, মহাম্মদ হান্নানের ভালোবাসি তোমাকে, চাষী নজরুল ইসলামের মেঘের পরে মেঘ, নার্গিস আক্তারের চার সতীনের ঘর ও তৌকির আহমেদের জয়যাত্রা চলচ্চিত্রে অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছেন। সৌরভ ছড়িয়েছেন ছোট পর্দাতেও।মাহফুজ আহমেদ ঢাকাবিস্তারিত…

‘রাষ্ট্রপতির চেয়ারে বসে কোনো চক্রান্ত করার সুযোগ দেওয়া হবে না’

নিউজ  ডেস্ক  ::  এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, খুনি হাসিনার অন্যতম দোসর এই অবৈধ রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। তবে রাষ্ট্রপতির চেয়ারে বসে গণঅভ্যুত্থানবিরোধী চক্রান্ত করার কোনো সুযোগ দেওয়া হবে না।মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে এবি যুবপার্টির বিক্ষোভ মিছিলপূর্ববর্তী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ জাতীয় শত্রু চিহ্নিত করে ফেলেছে। এ দেশের চিহ্নিত জাতীয় শত্রু হচ্ছে ভারত ও তার তাঁবেদার আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টবিস্তারিত…

নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘ডানা’য় পরিণত

নিউজ ডেস্ক ::বনঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করে গতকাল গভীর রাতে ঘূর্ণিঝড় ‘ডানা’য় রূপ পরিগ্রহ করেছে। গতকাল রাতে ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতিবেগ উঠছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড় ডানা ওড়িশা রাজ্যের পুরী ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যবর্তী উপকূলের ওপর দিয়ে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে ২৫ অক্টোবর দুপুর ১২টার মধ্যে তীব্র ঘূর্ণিঝড় হিসাবে স্থল ভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।  সর্বশেষ পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড় ডানাবিস্তারিত…

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

নিউজ ডেস্ক ::  বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬৬০ কিলোমিটার দূরে আছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ, তারপর নিম্নচাপ এবং পরবর্তীতে আজ সন্ধ্যা ৬টায় পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় (১৫.৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটিবিস্তারিত…

পদত্যাগ নিয়ে নতুন প্রসঙ্গ সন্দেহজনক : নজরুল ইসলাম খান

 নিউজ ডেস্ক ::  বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পলাতক শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নতুন করে প্রসঙ্গ তোলাটা সন্দেহজনক এবং দুশ্চিন্তার বিষয়। সরকারের দায়িত্ব হচ্ছে, এ বিষয়ে খোঁজ নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। মঙ্গলবার ২২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ লেবার পার্টির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জানিপপের চেয়ারম্যান প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহবিস্তারিত…

ছয় হাঁকালেও ডেড বল ঘোষণা, নাটকীয় হারে বাংলাদেশের বিদায়

 নিউজ ডেস্ক :: মূল জাতীয় দলের পর এবার ব্যাটিংয়ের করুণ চিত্র দেখা গেল ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলের শেষ ম্যাচে। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচটি ছিল বেশ নাটকীয়। যেখানে ১৬২ রানের লক্ষ্য তাড়ায় ১৯ রানে হেরে টাইগাররা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশ বিদায় নিলেও ইমার্জিং এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে‘এ’ দলের অধিনায়ক আকবর আলি ফাইনাল খেলার লক্ষ্য জানিয়েছিলেন। কিন্তু তার দল সেমিফাইনালেরই টিকিট কাটতে ব্যর্থ হয়েছে। ম্যাচটিতে নাটকীয়তা হয়েছে ১৮তম ওভারে। লঙ্কান পেসার এহসান মালিঙ্গার প্রথম বলে স্ট্রাইকে থাকা আবু হায়দার রনি ছয় হাঁকালেও, সেটিকে ডেড বল ঘোষণাবিস্তারিত…

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নিউজ ডেস্ক ::  হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য সচিব হিসেবে আছেন আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং মুখপাত্র উমামা ফাতেমা। মঙ্গলবার রাত ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে এই কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ করতে বলা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানার কখনো রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে না বলেও জানান সমন্বয়করা।

ছাত্রশিবির রগ কাটে এমন কোনো রেকর্ড নেই : রাবি সভাপতি

  নিউজ ডেস্ক :: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সভাপতি আব্দুল মোহাইমিন বলেছেন, ছাত্রশিবির রগ কাটে এমন কোনো রেকর্ড নেই। কেউ কখনো প্রমাণ দিতে পারেনি। ছাত্রশিবিরকে আদর্শিকভাবে মোকাবিলা করতে না পেরে আমাদের নামে নানা ধরনের অভিযোগ তুলেছে, বিভিন্ন সময় বিভিন্ন অপবাদ দিয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের লক্ষ্যে ক্যাম্পাসে সক্রিয় রাজনৈতিক ছাত্র সংগঠনসমূহের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মতবিনিময় শেষে সিনেট ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। ছাত্রলীগের ভেতরে ছাত্রশিবিরের অনুপ্রবেশ আছে কি না জানতে চাইলে তিনি বলেন,বিস্তারিত…

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাবি শাখা ছাত্রদলের আরেক নেতা বহিষ্কার

 নিউজ ডেস্ক :: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের আরেক নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতা হলেন, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য ফারুক হোসেন। তার বাসা নাটোরের সিংড়া উপজেলায়। এদিকে, সম্প্রতি ছাত্রলীগের এক নেতার সঙ্গে এই ছাত্রদল নেতার ৯ মিনিটের একটি কল রেকর্ড ফাঁস হয়। যেখানে ছাত্রলীগের নেতার কাছে মামলা থেকে নাম তুলে নেওয়ার জন্যবিস্তারিত…