আওয়ামীলীগ সত্রাস হারুনকে নাশকতার অভিযোগে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।
শ্যামনগর প্রতিনিধি ::সাতক্ষীরার শ্যামনগন হারুন গাজী (৩৪) আওয়ামী লীগের সময় বিএনপি জামাতের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি,জোর পূর্বক জমি দখল, চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে। ৬ ই ডিসেম্বর শুক্রবার আনুমানিক ১২ টায় শ্যামনগর থানা পুলিশের একটি দল তকে থানায় নিয়ে গিয়েছেন বলে নিশ্চিত করেছেন থানার কর্তব্যরত অফিসার। তাকে নাশকতার করার চেষ্টা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। শ্যামনগরের নুরনগর ইউনিয়নেন হরিপুর গ্রামের হান্নান গাজীর ছেলে, হারুন গাজী(৩৩)। এলাকায় একাধিক মানুষের হারুন গাজীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন গত সরকারের আমলে সে এমপি দোলনের ছেলের ক্ষমতা বলেবিস্তারিত…
সাতক্ষীরা কলেজে প্লাটিনাম জয়ন্তীর ফি কমানোর দাবিতে সংবাদ সম্মেলন
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা সরকারি কলেজে প্লাটিনাম জয়ন্তী উদযাপনে নিবন্ধন ফি কমানোর দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ ডিসেম্বর ২০২৪) রাত ৮টায় পাকাপোল ব্রিজস্থ প্র্রেস উদ্যানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী মোঃ মুনসুর রহমান। তিনি বলেন, দেশের দক্ষিণ পশ্চিমের ঐতিহ্যবাহী সাতক্ষীরা সরকারি কলেজের প্লাটিনাম জয়ন্তী উদযাপন হবে আনন্দের বিষয়। এই কলেজের শুরু থেকে ১৯৪৮ পর্যন্ত আনু. ৪৫০০ জন, ১৯৪৯ থেকে ১৯৫৮ পর্যন্ত আনু. ২০০০০ জন, ১৯৫৯ থেকে ১৯৭৮ পর্যন্ত আনু. ৭০০০০ জন, ১৯৭৯ থেকে ১৯৮৮ পর্যন্ত আনু. ৬০০০০ জন,বিস্তারিত…
৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার বলাডাঙ্গা চ্যাম্পিয়ন
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ কর্তৃক আয়োজিত সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুরে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরা সদরের তুজুলপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় হাজীপুরের প্রতিদ্বন্দ্বিতা করে বলাডাঙ্গা ফুটবল দল। এতে ২-০ গোলে হাজীপুরকে পরাজিত করে বলাডাঙ্গা জয় লাভ করেন। খেলাটির রেফারির দ্বায়িত্ব ছিলেন বাংলাদেশ রেফারি এসোসিয়েশন এর সদস্য নাজমুল হোসেন খোকন, সহযোগী মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন। খেলাটি সরাসরি ধারাভার্ষ প্রচার করেন মুর্শিদ আলম। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগেরবিস্তারিত…
বড়দল কলেজিয়েট স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা
জি এম মুজিবুর রহমান ,’:: আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলোজিয়েট স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। রবিবার সকালে তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। কলেজিয়েট স্কুলে মাধ্যমিক বিভাগে বার্ষিক পরীক্ষা চলছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান কেন্দ্রটি পরিদর্শনে যান। তিনি বিভিন্ন পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন। এসময় উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান, প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী তার সাথে ছিলেন। ক্যাপশান ঃ বড়দল কলেজিয়েট স্কুল কেন্দ্র পরিদর্শন করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান।
প্রধান উপদেষ্টা ফেসবুকের সহায়তা চাইলেন বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে
নিউজ ডেস্ক :: বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে ফেসবুক কর্তৃপক্ষ মেটার সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার মেটার মানবাধিকার নীতি বিষয়ক পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলে এ আহ্বান জানান অধ্যাপক ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘ব্যাপক হারে বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে এবং আমরা (বাংলাদেশ) এর ভুক্তভোগী।’ ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে’ বলে উল্লেখ করেন তিনি। মেটা পরিচালক সিসন্স প্রধান উপদেষ্টাকে মেটা’র মানবাধিকার নীতি ব্যাখ্যা করে বলেন, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতেবিস্তারিত…
ভারতীয় হাইকমিশনে বিএনপির তিন সংগঠনের স্মারকলিপি
নিউজ ডেস্ক :: ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকার ভারতীয় হাইকমিশনে স্মারকলিপির প্রদান করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন। রোববার (৮ ডিসেম্বর) বেলা একটার দিকে ৬ সদস্যের প্রতিনিধি দল বারিধারার ভারতীয় হাইকমিশনের সিকিউরিটি অফিসার ও কাউন্সেলর নারপাত সিং এর নিকট স্মারকলিপি প্রদান করেন। এ সময় ভারতীয় হাইকমিশনের ডিফেন্স এট্যাসি ব্রিগেডিয়ার জেনারেল মনমেত সিং সাবারওয়াল উপস্থিত ছিলেন। ছয় সদস্যের প্রতিনিধি দলে ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী,বিস্তারিত…
কপোতাক্ষ চর ভরাটি জমি নিয়ে দু’পক্ষের দখল ও কর্তৃত্ব নিয়ে সংঘাত সংঘর্ষের আশঙ্কা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: খুলনার পাইকগাছা ও সাতক্ষীরার তালা উপজেলার সীমান্ত কপোতাক্ষ নদের চর ভরাটি জমি নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর মৌজার সাড়ে৪ বিঘা জমি নিয়ে তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাজাতপুর গ্রামের মৃত মান্নান গোলদারের ছেলে আবু মুছা গোলদার (৫০) ও খেশরা গ্রামের মৃত হরিপদ রায়ের ছেলে পাচু গোপাল রায় (৫৫) এর সাথে পাইকগাছার হিতামপুর গ্রামের নজরুল গাজীর ছেলে মুহাম্মদ ছহিল উদ্দিন গাজী(৪৮) এর মধ্যে এ বিরোধ দেখা দিয়েছে। মুছা ও পাচু গোপাল জানান ২০০১ সাল থেকে হিতামপুর মৌজায় ১৭ বিঘা জমি স্থানীয় জমিরবিস্তারিত…
সাতক্ষীরা জেলা ট্রাক ট্যাংকলরী, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
সভাপতি আমিনুর রহমান সম্পাদক মজনু সরদার
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা জেলা ট্রাক ট্যাংকলরী ( দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা- ৭৬৪) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮ টা হতে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত নারিকেল তলাস্থ কার্যালয়ে বিরতিহীনভাবে এ ভােট অনুষ্ঠিত হয়। ১৬৭১ জন ভোটারের মধ্যে ৮৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে হরিণ প্রতিক নিয়ে মো. আমিনুর রহমান ৪৬৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মোস্তফা বাঘ প্রতিকে পেয়েছেন ২৭০ ভোট। সহ-সভাপতি পদে রেজাউল ইসলাম রেজা খেজুর গাছ প্রতিকে ৪৬৭বিস্তারিত…
আজ কপিলমুনি মুক্ত দিবস
আমিনুল ইসলাম বজলু, পাইকগাছা :: আজ ৯ ডিসেম্বর খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি রাজাকার মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে দ্বিতীয় দফার দীর্ঘ ৪৮ ঘন্টার সম্মুখ যুদ্ধে এক রক্তক্ষয়ী লড়াইয়ের পর রাজাকারদের আত্মসমর্পনের মধ্য দিয়ে পতন ঘটেছিল দক্ষিণ খুলনার সবচেয়ে সমালোচিত ও বড় রাজাকার ঘাঁটিটির। ঐ দিন উপস্থিত হাজার হাজার জনতার রায়ে আত্মসমর্পণকৃত ১৫৫ জন রাজাকারকে সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। যুদ্ধকালীন জনতার রায়ে এত সংখ্যক রাজাকারদের এক সঙ্গে মৃত্যুদন্ড কার্যকরের ঘটনা সম্ভবত সেটাই প্রথম ছিল। তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর দোসররা দেশব্যাপী সাধারণ নীরিহ মানুষের উপর অবর্ণনীয়বিস্তারিত…
ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা ও জাতীয় পতাকা অবমাননা করার প্রতিবাদে বামজোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
খুলনা প্রতিনিধি :: সম্প্রতি ভারতের আগরতলা, কলকাতা ও বোম্বেতে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে আক্রমণ ও বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো, বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নিয়োগের আহŸান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বক্তব্যের প্রতিবাদে এবং দুই দেশের জনগণের ঐক্য ও সা¤প্রদায়িক স¤প্রীতি রক্ষার আহŸান জানিয়ে আজ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটি। জোটের খুলনা জেলা সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশের সভাপতিত্বে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা আহŸায়ক জনার্দন দত্ত নান্টুর সঞ্চালনায় নগরীর পিকচার প্যালেস মোড়ে বিকাল ৪টায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবিবিস্তারিত…


