জুলাই, ২০২৬
আশাশুনিতে দুর্যোগের সতর্কতা, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক সমন্বয় সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে দুর্যোগের আগাম সতর্কতা, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ে সরকারি দপ্তর ও অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ) উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের আর্থিক সহায়তায় এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত “Inclusive Community Resilience to Disaster and Climate Vulnerabilities-III (ICRDCV-III)” প্রকল্পের আওতায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। ইএসডিওর ICRDCV-III প্রকল্পের ব্যবস্থাপক মোঃ শামসুল হক মৃধার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যবিস্তারিত…
কুড়িকাহুনিয়া-শ্রীপুরে ভিটেমাটি ফেরাতে নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ উপকূলবাসীর দাবি
এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি।।ঘূর্ণিঝড় আম্পানের ভয়াল তাণ্ডবে বিধ্বস্ত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া ক্লোজার,শ্রীপুর ও কপোতাক্ষ নদ-তীরবর্তী জনপদের হাজারো মানুষের কান্না যেন আজও থামেনি। ছয় বছর পেরিয়ে গেলেও নদীভাঙনে বিলীন হওয়া বসতভিটা,কৃষিজমি ও জীবিকার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। স্থায়ী পুনর্বাসন ও নদী রক্ষায় কার্যকর উদ্যোগের অভাবে হতাশা আর অনিশ্চয়তায় দিন কাটছে উপকূলবাসীর। স্থানীয়দের অভিযোগ,আম্পানের পর কুড়িকাহুনিয়া ক্লোজারের অভ্যন্তরে সৃষ্টি হওয়া বিশাল গর্ত ও ভাঙন রোধে কপোতাক্ষ নদ থেকে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করে ক্ষতিগ্রস্ত এলাকা ভরাটের একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল। ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর ও বর্তমান ইউপিবিস্তারিত…
সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জেলা সাহিত্য পরিষদ সাতক্ষীরার আয়োজনে জেলা সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মোঃ শহীদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা প্রমূখ। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও গবেষক প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু প্রমূখ। এসময় অন্যান্যদেরবিস্তারিত…
অর্থ আত্মসাত করার অভিযোগে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমকে শোকজ
ডেস্ক নিউজ :: বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলাধীন বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেমকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক ২০ই জুলাই সোমবার প্রধান শিক্ষককে এ কারণ দর্শানোর নোটিশ দেয় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান। শোকজ নোটিশ সূত্রে জানা যায়, ১৩ই জুলাই ২০২৬ইং তারিখে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি কর্তৃক প্রেরিত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় ভোকেশনাল স্তরে গ্রাইচুইটি ফান্ডের ৩,৬৬,০০০/- (তিন লক্ষ ছেষট্টি হাজার) টাকা নিয়ম বহির্ভূত ভাবে উত্তোলন ও ১৩ (তেরো) মাস পরে শিক্ষকদের বেতন হিসাবে বিতরণবিস্তারিত…
আশাশুনিতে ২৫ ব্যক্তির হাতে ২ লক্ষ ৫০ টাকার চেক তুলে দিলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার
এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।সাতক্ষীরার আশাশুনি উপজেলায় দুঃস্থ,অসহায়,অসুস্থ,প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে ২৫ জন উপকারভোগীর মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচিত উপকারভোগীরা এ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ হাজার টাকা করে অনুদান গ্রহণ করেন। সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ,সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং আশাশুনি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুণ্ডু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।বিস্তারিত…
প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
খুলনা, ১৭ই জুলাই ২০২৬: বিশিষ্ট প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরীতে একটি স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ওস্তাদ আব্দুল মালেক চিশতী সঙ্গীত একাডেমি’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের সভাপতি এবং প্রয়াত ওস্তাদের প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওস্তাদ আব্দুল মালেক চিশতী সঙ্গীত একাডেমির সভাপতি কামাল হাসান। বিকেল ৫:৩০ মিনিটে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। এতে বক্তারা ওস্তাদ আব্দুল মালেক চিশতীর সঙ্গীতময় জীবন ও অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। বিশেষবিস্তারিত…
আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল ও দীর্ঘ ভাঙ্গনে বাঁধটি চরম হুমকীগ্রস্থ হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহন না করা হলে যেকোন মুহুর্তে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার (১৭ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ও পানি উন্নয়ন বোর্ডের এসও আঃ আলিম ভাঙ্গনস্থান পরিদর্শন করেছেন। নদীটিতে দীর্ঘকাল নওয়াপাড়া অংশে ভাঙ্গন চলে আসছিল। ভাঙতে ভাঙতে নওয়াপাড়া গ্রামের অসংখ্য ঘরবাড়ি, জমি নদী গর্ভে বিধ্বস্থ হয়েছে। ফলে এপারের জমি অপর পাড়ে গিয়ে উঠেছে। নদী খননের সময়বিস্তারিত…
সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ৪৫০ কেজি কাঁকড়া, ১৫০ কেজি সাদা মাছ, ৩ টি নৌকা সহ মাছ ও কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে বাটলু নদীর মুখ এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলে হলেন কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামের মোজাম ও মাসুম বিল্লাহ। জানা গেছে সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের দিকনির্দেশনায় খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃবিস্তারিত…
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
এসএম আব্দুল্লাহ :: কলারোয়া ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ খলিলুর রহমান(৫৬) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) ভোর ৫ টার দিকে তিনি সাতক্ষীরা জজ কোর্টের সামনে দিয়ে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা সায়রা পরিবহনের একটি বাস মোঃ খলিলুর রহমানের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে খলিলুর রহমান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, মোঃ খলিলুর রহমান(৫৬) কলারোয়া ইসলামী ব্যাংকে সিনিয়র অফিসার পদে চাকরি করেন। তিনি বাংলাদেশ জামায়াতবিস্তারিত…
ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের বিরুদ্ধে গ্রাচুইটির টাকা আত্মসাতের বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন
নিজম্ব প্রতিনিধি :: সংবাদ প্রচারের পর সাতক্ষীরা সদর উপজেলাধীন ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম এর বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও পিয়ন আজিবর রহমানের গ্রাচ্যুইটির অর্থ আত্মসাতের টাকা সহ ভাউচারে ভুয়া বিল তৈরি করে স্কুল ফান্ডের সাড়ে ৫ লক্ষ টাকার আত্মসাতের সত্যতা পেয়েছেন তদন্ত কমিটি। বৃহস্পতিবার ১৬ই জুলাই দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন উক্ত স্কুলের এড্যাহক কমিটির সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান। এর আগে বিগত ২৫শে জুন উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক অলিয়ার রহমানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট এক তদন্ত কমিটি কাজ শুরুবিস্তারিত…


