মার্চ, ২০২৬

 

স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট :: সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার কিছু সময় আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে স্পিকার ও ডেপুটি স্পিকার পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মরণ করেন। এ সময় তারা শ্রদ্ধা জানানো শেষে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি। জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, সকালে স্পিকার ও ডেপুটি স্পিকারবিস্তারিত…


যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক নিউজ :: যশোরের বাঘারপাড়া উপজেলায় দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা রাতে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির (৩০) এবং একই গ্রামের হানিফ (১৮)। এই ঘটনায় আশিক (২৫) নামে আরও একজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি ‘লাটাহাম্বা’ (স্থানীয় যান) যোগে তারা তিনজন খাজুরা বাজার থেকে মাগুরার দিকে যাচ্ছিলেন। পথে ভাটার আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটিবিস্তারিত…


খানপুরে ঘরে ঢুকে হামলা ও ভাঙচুরের অভিযোগ, আহত ৩

ডেস্ক নিউজ :: সাতক্ষীরা সদর উপজেলার খানপুর (পশ্চিমপাড়া) এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে ঘরে ঢুকে হামলা, মারধর, ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। ভুক্তভোগী শামছুন নাহার (৬০) সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি খানপুর (পশ্চিমপাড়া) এলাকার শহিদুল ইসলামের স্ত্রী। অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে একই এলাকার নুরুজ্জামান (৫০), ওহিদুজ্জামান (৩০), কামরুজ্জামান (৪৭), ফাহিম হোসেন (১৯) ও আল মামুন হোসেনের (২৬) সঙ্গে তাদের বিরোধ চলছিল। এর জেরে গত ১১ মার্চ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অভিযুক্তরা লোহার শাবল, রামদা,বিস্তারিত…


সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

ডেস্ক নিউজ :: উন্নত চিকিৎসার জন্য আজ (শুক্রবার) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। চিকিৎসকদের পরামর্শে আজ (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যবিস্তারিত…


ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন শনিবার

আগামীকাল শনিবার (১৪ মার্চ) ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠাব হবে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো এক বার্তায় আরও জানানো হয়, একইদিন খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে।


নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

মধ্যপ্রাচ্যের ‘দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির’ কারণে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ‘অপরিহার্য নয়’ এমন সব সরকারি কর্মকর্তাকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এই আদেশ জারি করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে ওয়াং জানান, কেবল ‘অপরিহার্য বা জরুরি দায়িত্ব পালনকারী’ অস্ট্রেলীয় কর্মকর্তারাই দেশগুলোতে অবস্থান করবেন, যাতে তারা সেখানে থাকা অস্ট্রেলীয় নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে পারেন। অস্ট্রেলীয় সরকার তাদের নাগরিকদের ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ না করার বিষয়ে দেওয়া সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেছে। পেনি ওয়াং আরও বলেন, ‘যদি সম্ভব হয় এবং নিরাপদবিস্তারিত…


আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দোয়া ও ইফতার মাহফিল

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৩ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান আলী। ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী ও শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক। উপজেলা সেক্রেটারী ডাঃ বোরহান উদ্দিন এর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শোভনালী ইউনিয়ন সভাপতি মাওঃ খোরশেদ আলম,সেক্রেটারী মইনুল ইসলাম,বধহাটা সভাপতি আইয়ুব রসুল ও আমজেদ হোসেন,দরগাহপুর সভাপতি ডাক্তার বুলবুল আহমেদ,বড়দল সভাপতিবিস্তারিত…


বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩

ডেস্ক রিপোর্ট :: বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-ঠিকানা জানা যায়নি। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ৩টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি চারজনের মরদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এলাকাবাসী জানায়, দ্রুত গতিতে চলাচলের সময় বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ারবিস্তারিত…


সাতক্ষীরা সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঝাউডাঙ্গা কলেজ ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যক্ষ খলিলুর রহমান

এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঝাউডাঙ্গা কলেজ ও শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান ২০২৬ এর প্রধান হলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ এর উপজেলা পর্যায়ের সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং অত্র কলেজের অধ্যক্ষ জনাব মো: খলিলুর রহমান টানা দ্বিতীয় বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব অর্ণব দত্তের উপস্থিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার গ্রহণ করেন ঝাউডাঙ্গা কলেজের সভাপতি জনাব মো: আমজাদ হোসেন এবংবিস্তারিত…


ঝাউডাঙ্গায় জামায়াতের ইফতার মাহফিল

এস.এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামী (যুব ও ক্রীয়া বিভাগ) এর আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকালে ঝাাউডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি হলরুমে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামী (যুব ও ক্রীয়া বিভাগ) এর সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা সেক্রেটারি মাওঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুস সবুর, সদর উপজেলা মিডিয়া পরিচালক ও কর্মপরিষদ সদস্য মাওঃ আনিছুরবিস্তারিত…