১০ মাসে সমুদ্রপথে ইতালি পৌঁছেছেন সাড়ে ১৬ হাজার বাংলাদেশি
২০২৫ সালের শুরু থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পাড়ি জমানো অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন বাংলাদেশ থেকে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।
ইতালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৭ অক্টোবর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৫৫২ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন।
দেশভিত্তিক হিসাবে দেখা গেছে, চলতি বছর ইতালিতে সমুদ্রপথে আগতদের মধ্যে বাংলাদেশিরাই সংখ্যায় শীর্ষে অবস্থান করছে। অন্য যেকোনো দেশের তুলনায় অনেক এগিয়ে আছে দক্ষিণ এশিয়ার দেশটি থেকে আগতরা। ২০২৪ সালের একই সময়ের তুলনায় এ বছর বাংলাদেশিদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর এ সময়ে ইতালিতে পৌঁছেছিলেন প্রায় আট হাজারের কিছু বেশি বাংলাদেশি, যা এবার দ্বিগুণেরও বেশি।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মোট ৫৫ হাজার ৯৪৮ জন সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন। এদের মধ্যে বাংলাদেশিদের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশর (৭ হাজার ৬৯০ জন) এবং তৃতীয় স্থানে ইরিত্রিয়া (৬ হাজার ৮৮৭ জন)।
এরপর রয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান (৩,৭২৬), আফ্রিকার দেশ সুদান (৩,৩৪৭), সোমালিয়া (২,৫৬৬), ইথিওপিয়া (২,০৩৭), মাগরেব অঞ্চলের দেশ টিউনিশিয়া (১,৫২৪), ইরান (১,৪৯৩), সিরিয়া (১,২৪৫), গিনি (১,২১৮), আলজেরিয়া (১,১১৫), নাইজেরিয়া (৮০১), মালি (৭৫৩) ও আফগানিস্তান (৬১২)। অন্যান্য দেশের অভিবাসীদের সংখ্যা মিলিয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮২ জন।
পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, সামগ্রিকভাবে আফ্রিকার দেশগুলো থেকে আগমনের হার কিছুটা কমলেও দক্ষিণ এশীয় দেশ, বিশেষ করে বাংলাদেশ থেকে আগমন ক্রমাগত বাড়ছে। সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের আগমন আরও স্পষ্টভাবে বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সূত্র: ইনফোমাইগ্রেন্টস
সম্পর্কিত সংবাদ
“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি
বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিংবিস্তারিত…
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…


