বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
কলারোয়ায় মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে মতবিনিময় সভা
কামরুল হাসান।। ‘মানব পাচার রুখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকালে কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে মানব পাচার প্রতিরোধ প্রকল্পের আওতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে মানব পাচার প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। প্রধান অতিথি বলেন, পাচার প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সরকার ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগই পারবে ঘৃণ্য এই অপরাধ রুখতে। পাশাপাশি পাচারের শিকারদের আইনি অধিকার নিশ্চিতে আমাদেরকে আরও উদ্যোগী ভূমিকা নিতে হবে যাতেবিস্তারিত…
সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রাক্তন ছাত্রী জাতীয় ক্রীড়া জগতের কৃতিমান খেলোয়াড়কে সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রাক্তন ছাত্রী জাতীয় ক্রীড়া জগতের কৃতিমান খেলোয়াড় জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আফাইদা খন্দকার প্রান্তি, জাতীয় নারী দল বক্সার আফরা খন্দকার প্রাপ্তি ও বাংলাদেশ জাতীয় দলের শুটার জাফিরাহ খানম জ্যোতির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে বিদ্যালয় এর হলরুমে স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির যুগ্ম সাধারণবিস্তারিত…
কয়রায় গাছ সুরক্ষায় লোহার পেরেক অপসারণ কর্মসূচি
কয়রা,(খুলনা)প্রতিনিধি :: খুলনার কয়রায় সড়কের দুপাশে থাকা গাছে লোহার পেরেক ঢুকিয়ে ব্যানার, পোস্টার লাগানোর ফলে গাছের যে ক্ষতি হয়, তা থেকে গাছকে রক্ষা করার জন্য লোহার পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সামাজিক বন কর্মকর্তা মোঃ জহিরুল হক, কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক গোলাম রব্বানী, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম এ রউফ, সাংবাদিক ইমতিয়াজবিস্তারিত…
ভারতে সাজাভোগ শেষে দিয়ে দেশে ফিরলো শিশুসহ ২১ নারী-পুরুষ
বেনাপোল প্রতিনিধি : : ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার শিশুসহ ২১ বাংলাদেশী নারী-পুরুষ বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বুধবার (২১ মার্চ) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশীদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভুইয়া। ফেরত আসা নারী-শিশুরা যশোর, সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা। আইনি সহায়তা দিতে রাইটস যশোর ১০ জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে গ্রহন করেছে। দেশের বিভিন্ন সীমান্তপথে তারা ভারতে গিয়ে অনুপ্রবেশেরবিস্তারিত…
জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন-ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার। বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাত করেন ইইউ রাষ্ট্রদূত। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সাক্ষাতে তারা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
সংখ্যালঘু সুরক্ষায় সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। বুধবার (২০ মার্চ) স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা যেকোনো দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বা অসহিষ্ণুতা মেনে নিতে পারি না এবং বাংলাদেশে সবার নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আমরা স্বাগত জানাই। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং আশা করছি যে, এটি অব্যাহত থাকবে।’ এটি এমন এক সময়ে বলা হলো— যখন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সম্প্রতি ভারত সফরের সময় বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতাবিস্তারিত…
কলারোয়ায় ঠিকাদার কল্যাণ সমিতির অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল
কামরুল হাসান।। কলারোয়া উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির অফিস উন্মোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় সংগঠনটির অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইমরান খান, সংগঠনটির উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, শেখ শরিফুজ্জামান তুহিন, শেখ আব্দুল কাদের বাচচু ও শেখ তামিম আজাদ মেরিন। ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মিনাজ উদ্দীন, এমএ রব শাহিন, রমজান আহমেদ, মহিদুর রহমান মহিদ, মীর রফিক, জিয়াউরবিস্তারিত…


